রাজ্যকে সেবা করার জন্য মা দুর্গার কাছে শক্তি চেয়ে বাংলায় আবেগঘন পোস্ট নতুন রাজ্যপালের

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যকে সেবা করার জন্য মা দুর্গার কাছে শক্তি চেয়ে বাংলায় আবেগঘন দীর্ঘ পোস্ট করলেন নতুন রাজ্যপাল আর এন রবি।
আজ শপথ নেওয়ার পর রাজ্যের আমজনতার মন জয়ে তিনি যে আন্তরিক তার ইঙ্গিত মেলে। সমাজ মাধ্যমে দীর্ঘ পোস্টে প্রথমেই তিনি বলেন,পশ্চিমবঙ্গের মানুষ কে সেবা করার সুযোগ পেয়ে তিনি একে মহান দায়িত্ব ও গৌরব বলে মনে করছেন। সহস্রাব্দ বছর ধরে এই পবিত্র ভূমি আধ্যাত্মিক, বৌদ্ধিক ও সাংস্কৃতিক জাগরণের উজ্জ্বল কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত। এখানে বেদের চিরন্তন জ্ঞান বিকশিত হয়েছে।

বিদেশি আক্রমণ ও শাসনের সঙ্কটময় সময়ে দেশের সংস্কৃতি ও পরিচয় ধ্বংস করার চেষ্টা চলছিল জানিয়ে রাজ্যপাল বলেন,সেই সময় এই ভূমি অসংখ্য মহান ব্যক্তি ও আধ্যাত্মিক মহাপুরুষ কে জন্ম দিয়েছে। শ্রীচৈতন্য, রামকৃষ্ণ, বিবেকানন্দ, বঙ্কিম চ্যাটার্জি প্রমুখের উল্লেখ করেন। বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম দেশের স্বাধীনতা আন্দোলনের যুদ্ধ ধ্বনি হয়ে উঠেছিল। তিনি রবীন্দ্রনাথ, শ্রীঅরবিন্দ,সুভাষ বসু, শ্যামাপ্রসাদ মুখার্জি প্রমুখ কে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
এখানকার সেবায় নিজেকে উৎসর্গ করার কথা বলেন।
উল্লেখ্য, সদ্য প্রাক্তন রাজ্যপাল সি ভি আনন্দ বোসও এই রাজ্যের সুখ সমৃদ্ধির জন্য মা দুর্গার আশীর্বাদ প্রার্থনা করেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*