রোজদিন ডেস্ক : বকেয়া ডিএ-র দাবিতে রাজ্য সরকারি কর্মীরা শুক্রবার ধর্মঘট পালন করবেন। মূলত বিরোধী কর্মী সংগঠনগুলির ডাকে এই ধর্মঘট পালিত হবে।
শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী এই ধর্মঘট সমর্থন করেন। শীর্ষ আদালতের নির্দেশ মেনে রাজ্য সরকার কর্মীদের বকেয়া ডিএ না মেটানোয় ধিক্কার জানান। সব শুন্যপদে স্বচ্ছ ভাবে নিয়োগ সহ একাধিক দাবি করেন।
রাজ্য সরকার বৃহস্পতিবার এই ধর্মঘট মোকাবিলায় কঠোর নির্দেশিকা জারি করেছে। এরও তীব্র সমালোচনা করেছেন বিরোধী কর্মী সংগঠনগুলি।
একদিকে তাঁরা এই ধর্মঘট সর্বাত্মক করার চেষ্টায় অনড়, অন্যদিকে সরকারি কার্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি সচল রাখতে বদ্ধ পরিকর সরকার ও।

Be the first to comment