দশে দশ

Spread the love
  1. জাতীয় নির্বাচন কমিশন রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী ও স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মীনাকে পদ থেকে সরিয়ে দিল।
  2. রবিবার রাতে এক নির্দেশে নির্বাচন কমিশন জানিয়েছে, ১৯৯৩ ব্যাচের আইএএস দুষ্মন্ত নারিয়ালাকে মুখ্যসচিব নিয়োগ করা হয়েছে। আর ১৯৯৭ ব্যাচের আইএএস সংঘমিত্রা ঘোষকে স্বরাষ্ট্রসচিব পদে বসানো হচ্ছে।
  3. দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত প্রতিবাদ-মিছিলে হাঁটবেন তৃণমূলের সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থকরা। বিকেল ৪টে থেকে শুরু হবে মিছিল।
  4. কটক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সোমবার ভোরে ভয়াবহ আগুন লাগে। মৃত্যু হয়েছে অন্তত ১০ জন রোগীর। রোগীদের বাঁচাতে গিয়ে জখম হয়েছেন হাসপাতালের ১১জন কর্মী।
  5. এই ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের নির্দেশও দিয়েছেন ওডিশার মুখ্যমন্ত্রী। মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি।
  6. সোমবার রাজ্যজুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল। দক্ষিণবঙ্গে রয়েছে শিলাবৃষ্টির সতর্কতা।
  7. তেলঙ্গানার মেচ্চাল–মালকাজগিরি জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনা।  ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও দু’জন।
  8. ২০২৬ অস্কারে সেরা ছবির পুরস্কার জিতে নিল পল থমাস অ্যান্ডারসনের One Battle After Another।
  9.  ইরানের যে সব জায়গায় ড্রোন তৈরি করা হয়, সেগুলিতে হামলা চালাচ্ছে মার্কিন বাহিনী।
  10. দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার জেরে সাসপেন্ড করা হয়েছে যাবতীয় ফ্লাইট। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সাময়িক ভাবে ফ্লাইট সাসপেন্ড করার কথা জানানো হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*