- ঈদের আগে কেন সরালেন এদের সবাইকে? আমলা- পুলিশকর্তাদের অপসারণ নিয়ে কমিশনের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা।
- বিধানসভা ভোটের মুখে আমলা ও পুলিশ কর্তাদের অপসারণ নিয়ে ক্রমেই চড়ছে রাজনীতির পারদ।
- কংগ্রেস নেতা অধীর চৌধুরী বহরমপুর থেকে বিধানসভা নির্বাচনে লড়তে পারেন বলে জানা গেছে।
- আজ সুপ্রিম কোর্টে আইপ্যাক-ইডি মামলার শুনানি।
- হরমুজ় পেরিয়ে ভারতে এসে পৌঁছল ৮০ হাজার ৮০০ MT অপরিশোধিত তেল। বুধবার সকালে অপরিশোধিত তেলবোঝাই ভারতীয় ভেসেল ‘জাগ লড়কি’ গুজরাট বন্দরে পৌঁছয় বলে সরকারি সূত্রে খবর।
- ইন্দোরের ব্রজেশ্বরী অ্যানেক্স এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত্যু হয় পরিবারের ৬ সদস্যের।
- কমিশনের পক্ষ থেকে জানানো হল, এখনও পর্যন্ত ২১ লক্ষ বিবেচনাধীন ভোটারের নামের নিষ্পত্তি করা সম্ভব হয়েছে।
- দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় সামনে এল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকোন্দল। ঘটনায় আক্রান্ত হয়েছেন বিপ্রদাসপুর পঞ্চায়েতের উপপ্রধান এবং তাঁর অনুগামীরাই।
- মিনাখাঁয় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ! গোষ্ঠী সংঘর্ষে জখম তৃণমূলের ২ কর্মী।
- দুবাই এয়ারপোর্টে ফের ইরানের হামলা। আকাশসীমা বন্ধ করল সৌদি।

Be the first to comment