দশে দশ

Spread the love
  1. কালই প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের সম্ভাবনা। এখনও পর্যন্ত ২৩ লক্ষ ৩০ হাজারের নিষ্পত্তি।
  2. হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে আজ ফের বৈঠক।
  3. বহিরাগতরা যাতে জেলা ঢুকে অশান্তি সৃষ্টি করতে না পারে, বাহির থেকে যাতে বেআইনি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমান অর্থ জেলা প্রবেশ করতে না পারে তার জন্য জেলা প্রশাসনের নির্দেশে জেলা পুলিশ জেলার সীমান্ত এলাকা সহ জেলার মোড়ে মোড়ে অস্থায়ী নাকা চেকিং চালু করেছে।
  4. বিধাননগর কমিশনারেটের পুলিশ কমিশনার মুরলীধর শর্মা এবং শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের সিপি সৈয়দ ওয়াকার রাজাকেও তামিলনাড়ুতে পুলিশ অবজার্ভার করে পাঠাল নির্বাচন কমিশন।
  5. পুলিশ পর্যবেক্ষক হিসেবে অফিসার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, ধৃতিমান সরকার এবং আমনদীপ সিং কেও পুলিশ অবজার্ভার হিসাবে নিয়োগ করেছে নির্বাচন কমিশন।
  6. নাকা চেকিং করার সময়েই উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র এবং নগদ টাকা। অসম এবং বাংলার সীমানায়  আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে  রাজ্যের পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে তিন জনকে।
  7. হাওয়া অফিস জানিয়েছে, শনিবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং হুগলিতে ঘণ্টায় ৭০ কিলোমিটার পর্যন্ত গতিতে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টি এবং দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলোতে ঘণ্টায় ৫০–৬০ কিমি গতিতে হাওয়া ও বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ওই দিন দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত অর্থাৎ ‘ভারী বৃষ্টি’–র সতর্কতাও জারি হয়েছে।
  8. রাজস্থানের সাঁচোর এলাকার সিওয়ারা সংলগ্ন ন্যাশনাল হাইওয়ে-৬৮-তে তেলবাহী ট্যাঙ্কার উল্টে গিয়ে ট্যাঙ্কারটিতে আগুন ধরে যায়। এই ঘটনায় ট্রাক চালকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সাঁচোরের এসডিএম প্রমোদ কুমার।
  9. পদত্যাগ করলেন এইচডিএফসি ব্যাঙ্ক পার্ট-টাইম চেয়ারম্যান এবং স্বাধীন ডিরেক্টর অতনু চক্রবর্তী।
  10. আলি লারিজানির খুনিদের চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনেই।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*