দশে দশ

Spread the love
  1. রেড রোদে ইদের অনুষ্ঠানে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সাংসদ এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  2. রেড রোডে ইদের অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী বলেন, ‘এসআইআর-এ অনেকের নাম কাটা হয়েছে। আপনাদের জন্য আমার লড়াই জারি থাকবে।’
  3. কলকাতা হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম, প্রাক্তন প্রধান বিচারপতি বিশ্বজিৎ বসু, প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জিতকুমার বাগ, প্রাক্তন প্রধান বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়-সহ ২৩ জেলার ১৯ জন প্রাক্তন প্রধান বিচারপতি-কে নিয়ে গঠিত হল ট্রাইবুনাল। কারও নাম ভোটার তালিকায় না তোলা হয় বা কেটে দেওয়া হয়, তবে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা এই যাবে এই ট্রাইবুনালে। সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের পরই আবেদন করা যাবে ট্রাইবুনালে।
  4. সোমবার বিকালে প্রকাশ হবে সাপ্লিমেন্টারি তালিকা। কমিশন সূত্রে খবর,  ২৭,২৩০০০ নিষ্পত্তি হয়েছে শুক্রবার পর্যন্ত।
  5. শনিবার সকালে কালীঘাট মন্দিরে পুজো দিলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।
  6. শনিবার ও রবিবার, কলকাতা-সহ গোটা রাজ্যেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়ার দাপটও।
  7. আরজি কর হাসপাতালে লিফট দুর্ঘটনার ঘটনায় গ্রেপ্তার ৫। হাসপাতালের ৩ জন লিফট ম্যান এবং ২ জন নিরাপত্তাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
  8. খড়দহে বিজেপির মণ্ডল সভাপতিদের মিটিংয়ে সংঘর্ষ। আহত ৮ জন।
  9. গুরুগ্রামের স্কুলে বোমা হামলার হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক বাংলাদেশি নাগরিককে। ধৃত ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল।
  10. দক্ষিণ কোরিয়ার দায়েজিওন এলাকায় গাড়ির যন্ত্রাংশ তৈরির কারখানায় বিধ্বংসী আগুনে মৃত্যু ১০ কর্মীর। অগ্নিদগ্ধ হয়ে জখম হয়েছেন ৫৯ জন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*