দশে দশ

Spread the love
  1. শিপিং কর্পোরেশনের অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় আসছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেই অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।
  2. প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। পেটে ব্যথা এবং শ্বাসকষ্টজনিত কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
  3. সিপিএম নেতা বিমান বসু দিল্লি এইমস-এ চিকিৎসার জন্য গিয়েছেন। দলীয় সূত্রে খবর, রুটিন চেক আপের জন্য দিল্লি গিয়েছেন বর্ষীয়ান এই বাম নেতা।
  4. বিহারের চম্পারণ জেলায় বাসের ধাক্কায় মৃত্যু হলো পাঁচ জনের। গুরুতর জখম আরও পাঁচ জন। শুক্রবার রাত ১১টা নাগাদ বেতিয়া-লৌরিয়া রাস্তায় বাসভারাইয়া ও পারাউটোলার মাঝে এই দুর্ঘটনা ঘটে।
  5. নতুন আইফোন কিনে দেয়নি মা-বাবা। পুলিশের দাবি, সেই দুঃখে আত্মহত্যার চেষ্টা করেন কুণাল চন্দগুড়ে (১৮) নামে এক যুবক। তাঁকে বাঁচাতে যান তাঁর বাবা মুরলিধর চন্দগুড়ে (৪৮) এবং মা সঙ্গীতা চন্দগুড়ে। শেষে খাদ থেকে পড়ে তিন জনেরই মৃত্যু হয়। শুক্রবার মহারাষ্ট্রের ছত্রপতি শম্ভাজিনগরের ঘটনা।
  6. অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার আনন্দে জলপাইগুড়ির ধূপগুড়ির খট্টিমারিতে ব্যান্ড বাজিয়ে কার্যত উৎসবে মাতলেন মহিলারা।
  7. খুনে অভিযুক্ত এক ব্যক্তিকে ধরে এনেছিল পুলিশ। তাঁকে ছেড়ে দেওয়ার দাবিতে পুলিশ ক্যাম্পে রীতিমতো তাণ্ডব চালালেন গ্রামবাসীদের একাংশ। শুক্রবার ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় কোচবিহারের দিনহাটার গীতালদহ পুলিশ ক্যাম্পে। ঘটনায় তিন মহিলা-সহ মোট ১২ জনকে গ্রেপ্তার করেছে দিনহাটা থানার পুলিশ। আহত হয়েছেন তিন পুলিশকর্মী।
  8. শনিবার আকাশ আংশিক মেঘলা থাকবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। অন্য জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
  9. ইরানের উপরে ‘কঠোর আর্থিক নিষেধাজ্ঞা’ চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
  10. বিশ্বকাপ ফাইনালের শেষে আর্জেন্তিনা ও স্পেনের ফুটবলারদের হাতাহাতির ঘটনায় কড়া পদক্ষেপ করল ফিফা। ১০ ম্যাচের জন্য ব্যানের মুখে পড়লেন আর্জেন্তিনার তারকা মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। এর পাশাপাশি ৯০ হাজার ডলার জরিমানাও করা হয়েছে তাঁকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*