- আজ, ভারতের সংবিধান দিবসে বিশেষ বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তিনি বলেন, ‘আমরা আমাদের সংবিধান রচয়িতাদের প্রতি শ্রদ্ধা জানাই। তাঁদের দূরদৃষ্টি ও প্রজ্ঞা আমাদের ‘বিকশিত ভারত’ গড়ার প্রচেষ্টায় আজও অনুপ্রেরণা জোগায়।’
- জাতীয় সংবিধান দিবসে শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- খসড়া ভোটার তালিকায় বিপুল ত্রুটি–বিচ্যুতি থাকতে পারে বলেও তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন।
- ছত্তিসগড়ের জঞ্জগির-চাম্পা জেলায় ট্রাক এবং এসইউভি-র মুখোমুখি ধাক্কায় মৃত পাঁচ, গুরুতর জখম তিন জন।
- উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলায় নদীতে গাড়ি পড়ে পাঁচ জনের মৃত্যু।
- কালী মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো উলুবেড়িয়া পুরসভার ২৪ নং ওয়ার্ডের উত্তর জগদীশপুর শতমুখী শশ্মানের শ্রী শ্রী অভয়া কালী মন্দিরে। মন্দির কমিটির দাবি চুরি যাওয়া জিনিসপত্রের মূল্য লক্ষাধিক টাকা।
- গরুমারা লাগোয়া মূর্তি পর্যটন কেন্দ্রের রিসর্টে ঢুকে গেল হাতি। বিয়ে বাড়ির প্যান্ডেল ভেঙে দুমড়ে তাণ্ডব চালিয়ে অবশেষে বেরিয়ে যায় হাতি।
- কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জালে ধরা পড়লেন শেখ শাহজাহানের ঘনিষ্ঠ সহযোগী দুরন্ত মোল্লা। সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনায় মঙ্গলবার তাঁকে গ্রেফতার করা হল।
- হরিয়ানায় ১৬ বছর বয়সি জাতীয় স্তরের বাস্কেটবল প্লেয়ার অনুশীলনের সময়ে দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারাল।
- ৩০ নভেম্বর দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হতে চলে ভারত। ODI ম্যাচ খেলতে বুধবার সকালে রাঁচিতে পৌঁছলেন বিরাট কোহলি।

Be the first to comment