দশে দশ

Spread the love
  1. উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উজবেকিস্তানের প্রধানমন্ত্রী শাভকাত মির্জিয়োয়েভের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর।
  2. হড়পা বানে বিপর্যস্ত নেপাল। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। একই সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। বিবিসি-র প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত ৫৭৯ জনের মৃত্যুর খবর মিলেছে। এখনও নিখোঁজ ১৯২৪ জন। এর মধ্যে ৫১৭ জন বিদেশি নাগরিক।
  3. নেপাল থেকে ফিরলেন তামিলনাড়ুর ২১ জন তীর্থযাত্রী। শনিবার সকালে চেন্নাই বিমানবন্দরে পা রাখেন তাঁরা।
  4. শুক্রবার শুভ্রাংশু ও তাঁর মেয়ের সঙ্গে ভিডিয়ো কলে কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারের তরফে সব রকম ভাবে রায় পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।
  5.  দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উত্তর ২৪ পরগনার অশোকনগর তেলক্ষেত্র থেকে বাণিজ্যিকভাবে অপরিশোধিত খনিজ তেল উৎপাদন শুরু করল অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন।
  6. কমপ্রেসড ন্যাচারাল গ্যাস বা সিএনজি-এর দাম বাড়ল দিল্লিতে। শুক্রবার রাতে এই ঘোষণা করেছে ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড। প্রতি কেজিতে দাম বেড়েছে ৩.৮৯ টাকা। এক কেজি সিএনজির দাম দাঁড়িয়েছে ৮৭ টাকা।
  7. রাজ্যপাল তথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আচার্যের দ্বারস্থ হল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। এবিভিপির পক্ষ থেকে রাজ্যপালের কাছে একটি স্মারকলিপি প্রদান করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানানো হয়।
  8. নোটিস ছাড়াই বন্ধ হয়ে গেল পূর্ব মেদিনীপুরের গেঁওখালি-নুরপুর ফেরি সার্ভিস। সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। শুক্রবার সকাল ১০টার পর থেকে বন্ধ হয়ে যায় রূপনারায়ণ নদীর ফেরি সার্ভিস।
  9. পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে এক বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের হস্টেলের ঘর থেকে এক পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হল। মৃতের নাম অভিষেক কুমার (২১)।মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে।
  10. বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার জেরে শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*