দশে দশ

Spread the love
  1. পাঁশকুড়ার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, একটা সিট যদি হারি,সেই সিটটা নিয়ে বিজেপি মাছ খাওয়া বন্ধ করে দেবে।
  2. সোমবার পঞ্চম তালিকা প্রকাশের পর তারই অতিরিক্ত তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। সেখানে ৩ লাখ ভোটারের নাম রয়েছে। সব মিলিয়ে ২৯ লক্ষের বেশি নাম রয়েছে এই ছ’টি তালিকায়। তবে, ইতিমধ্যে ৪২ লক্ষের বেশি নামের নিষ্পত্তি হয়ে গিয়েছে।
  3. ভারী বৃষ্টিপাতের জেরে জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে ধস নেমেছে। রামবান জেলার মেহর এলাকায় ভূমিধসের জেরে রাস্তা সম্পূর্ণ বন্ধ। বর্তমানে রাস্তা পরিষ্কার করার কাজ চলছে।
  4. ঝাড়গ্রামে শক্তি বাড়ল বিজেপির। যুব তৃণমূল নেতা-সহ প্রায় ৫০০ জন সোমবার যোগ দিলেন পদ্মশিবিরে।
  5. সাপ্লিমেন্টারি তালিকায় বাদ যাওয়া ভোটারদের বিক্ষোভে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল মালদার রতুয়া এবং মোথাবাড়ি বিধানসভা কেন্দ্র। সাপ্লিমেন্টারি তালিকায় নাম বাদ যাওয়ায় আলিপুরদুয়ারের জয়গাঁ থেকে এ দিন জেলার প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যায় এসেছিলেন বহু মানুষ।
  6.  কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষিত হতেই উত্তরের একাধিক জায়গায় বিক্ষোভ দেখানো শুরু করলেন বিক্ষুব্ধ কর্মীরা। কোথাও অফিস ভাঙচুর হলো।
  7. দিল্লির পার্লামেন্ট থেকে পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড এবং জৈশ প্রধান মাসুদ আজ়হারের ভাই মহম্মদ তাহির আনোয়ারের রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে বলে খবর।
  8. হাইতিতে ‘গ্রান গ্রিফ’ গ্যাংয়ের সদস্যদের এলোপাথাড়ি গুলি, বোমাবাজিতে এখনও পর্যন্ত ৭০ জনের মৃত্যু হয়েছে। আহত প্রায় ৩০ জন।
  9. ইরানের ইস্ফাহান শহরের মাউন্ট সাফা এলাকায় বদর মিলিটারি এয়ারবেসে মঙ্গলবার সকালে আমেরিকার বায়ুসেনা ওই সামরিক ঘাঁটিতে ২ হাজার পাউন্ডের বাঙ্কার বাস্টার বোমা ফেলেছে।
  10. ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাকেই বলেছেন, ‘গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হয়েছে। তার পরে এই ৩১ দিনে আমেরিকার সঙ্গে কোনও আলোচনা হয়নি। তবে পাকিস্তান-সহ কিছু মধ্যস্থতাকারী দেশের পক্ষ থেকে আমাদের কাছে আলোচনার অনুরোধ এবং কিছু প্রস্তাব পাঠানো হয়েছে।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*