রোজদিন ডেস্ক : দক্ষিণ সুদানে বন্দুকবাজদের আক্রমণে ৭০ জন নিহত। জেবেল ইরাকে সোনার খনি নিয়ে সংঘর্ষে এই ভয়ংকর ঘটনা হয় বলে পুলিশ জানিয়েছে।
বহু মানুষ আহত হন, অনেকে প্রাণ বাঁচাতে পালিয়ে যান। সুদান পিপলস লিবারেশন আর্মি এই ঘটনার তীব্র নিন্দা করে সরকারকে দোষ দিয়েছে।
এই সোনার খনি এলাকা সরকারের এসএসপিডিএফের নিয়ন্ত্রণাধীন জানিয়ে বিরোধীরা এর জন্য তাদের দায়ী করেছে।
দেশের বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলিও এই ভয়াবহ হামলার তীব্র নিন্দায় মুখর হয়েছে।

Be the first to comment