- প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। দেশের অন্যতম সেরা হৃদরোগ বিশেষজ্ঞ ছিলেন পদ্মশ্রী প্রাপক এই চিকিৎসক।
- বেহালা পশ্চিমের তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ করল বিজেপি। বিজেপির দাবি, তাঁদের নির্বাচনী কার্যালয়ে পোস্টার টাঙাতে এসেছিল তৃণমূল। তাঁরা বাধা দিতেই কার্যালয়ে ভাঙচুর করে তৃণমূলের কর্মী-সমর্থকরা। বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থীর পোস্টার, হোর্ডিং ছিঁড়ে দেওয়া হয় বলেও অভিযোগ।
- সিইও দফতরের সামনে বিক্ষোভ দেখানোয় তৃণমূলপন্থী বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যা তনুশ্রী মোদক ভট্টাচার্য-র বিরুদ্ধে এবার এফআইআর দায়ের করল পুলিশ। ওই মহিলা বিএলও-কে নোটিস পাঠানো হয়েছে।
- লিলুয়া দাগার বাগান এলাকায় অস্ত্র হাতে ঝামেলার ছবি ভাইরাল। তিনজনকে আটক করেছে পুলিশ।
- সারা সপ্তাহ জুড়েই জেলায় জেলায় কালবৈশাখীর তাণ্ডবের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
- সোমবার ভোর তিনটে নাগাদ প্রবল ধসে জম্মু-শ্রীনগর ৪৪ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ।
- সিকিমের মাঙ্গান জেলার লাচেন থেকে চুংথাং-র সংযোগকারী রাস্তার একটা বড় অংশ ভেঙে গিয়েছে। আটকে পড়েছেন প্রায় হাজারেরও বেশি পর্যটক। যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা মেরামতির কাজ চলছে।
- তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার সভানেত্রী সুচিস্মিতা দেব শর্মার বাড়ির পাশে বোমাবাজির অভিযোগ।
- সোমবার ভোরে তেহরানের দক্ষিণ-পশ্চিমে এসলামশাহর এলাকার কাছে একটি বহুতল আবাসনে বিমান হামলা চালানো হয়। এই হামলায় অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
- সোমবার ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে প্রায় আড়াই শতাংশ। এর জেরে এই ধরনের জ্বালানি তেলের প্রতি ব্যারেলের দাম ফের ১১৫ ডলার ছাড়িয়েছে।

Be the first to comment