দশে দশ

Spread the love
  1. আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘মহিলাদের সম্মান করার প্রথা বাংলার সংস্কৃতি ও চেতনায় মিশে রয়েছে।’
  2. পশ্চিম এশিয়ায় যুদ্ধ থামাতে ভারতের পদক্ষেপ করা উচিত বলে মন্তব্য করলেন কংগ্রেস নেতা সলমন খুরশিদ।
  3. রবিবার সন্ধেয় কলকাতায় পৌঁছবেন জ্ঞানেশ কুমার-সহ কমিশনের ফুল বেঞ্চ। সোমবার রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করবেন জ্ঞানেশ কুমার।
  4. গুরুতর অভিযোগ তুললেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সিভিক ভলান্টিয়ারদের কেন্দ্রীয় বাহিনীর পোশাক পরিয়ে ডিউটি করানো হচ্ছে! পূর্ব বর্ধমানের মঙ্গলকোট ব্লকের কাশেমনগর গ্রামে একটি রাজনৈতিক কর্মসূচি সেরে ফেরার পথেই এই মন্তব্য করেন তিনি।
  5. মৌরিগ্রাম স্টেশনের পাশে ভয়াবহ আগুন। পুড়ে ছাই হয়ে যায় বেশ কয়েকটি দোকান।
  6. রবিবার কলকাতা-সহ জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। আকাশ আংশিক মেঘলা থাকবে।
  7. নিউ ইয়র্কের মেয়র জ়োহরান মামদানির বাড়িতে বোমা হামলার চেষ্টা দুষ্কৃতীদের। শনিবার রাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ২ সন্দেহভাজনের ছবিও প্রকাশ করেছে পুলিশ।
  8. রাজধানী রিয়াদের কূটনৈতিক এলাকা লক্ষ্য করে ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল সৌদি আরব।
  9. লেবাননের রাজধানী বেইরুটে ইজ়রায়েলের বিমান হামলা। নিহত কমপক্ষে ৪ এবং গুরুতর জখম কমপক্ষে ১০।
  10. শনিবার সন্ধ্যায় ইজ়রায়েলের যুদ্ধবিমান তেহরানের পশ্চিমে শাহরান ও কুহাক এলাকা এবং কারাজ শহরের তিনটি তেল ডিপোতে হামলা চালায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*