রোজদিন ডেস্ক : আজ রনিবার গ্রুপ ডি-তে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা। রাজ্যজুড়ে ১,৭০৭টি কেন্দ্রে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি শেষ এসএসসি বা স্কুল সার্ভিস কমিশনের। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। কোনওরকম ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে যাতে পরীক্ষার্থীরা হলে প্রবেশ করতে না পারেন তার জন্য কড়া নজরদারি চলছে। মূল ফটকে থাকছে দেহ তল্লাশির ব্যবস্থা। প্রায় ৮ লক্ষ ৯ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে চলেছেন। পরীক্ষা শুরু বেলা ১২টা থেকে। সকাল দশটার মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে হবে। পরীক্ষার্থীরা এক ঘণ্টা কুড়ি মিনিট সময় পাবেন উত্তর লেখার জন্য। কমিশন সূত্রে খবর, পরীক্ষার্থীর সংখ্যার বিচারে প্রায় মাধ্যমিক পরীক্ষার সমতুল হতে চলেছে গ্রুপ-ডি নিয়োগের লিখিত পরীক্ষা।

Be the first to comment