রাজ্যে বুথের সংখ্যা বেড়ে হল ৮০ হাজার ৭১৯টি

Spread the love

রোজদিন ডেস্ক : আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যে মোট ৮০ হাজার ৭১৯টি বুথে ভোটগ্রহণ হতে চলেছে। এসআইআর শুরু হওয়ার সময়ে রাজ্যে বুথের সংখ্যা ছিল ৮০ হাজার ৬৮১টি।পরবর্তীকালে নতুন করে ৩৮টি বুথ যুক্ত করা হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, এই নতুন বুথগুলির বেশিরভাগই বহুতল আবাসন বা হাইরাইজ বিল্ডিংয়ে তৈরি করা হয়েছে। হাইরাইজ বিল্ডিংয়ে বুথ তৈরির জন্য প্রথমে মোট ৫৭টি জায়গা চিহ্নিত করা হয়েছিল। পরে পর্যালোচনার পর তার মধ্যে ৩৮টি বুথ চূড়ান্ত করা হয়েছে। এই ৩৮টি নতুন বুথ যুক্ত হওয়ার ফলে রাজ্যে মোট বুথের সংখ্যা ৮০ হাজার ৬৮১ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৮০ হাজার ৭১৯ হল। আসন্ন বিধানসভা নির্বাচনে এই বুথগুলিতেই ভোটগ্রহণ করা হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*