দশে দশ

Spread the love
  1. রাজ্য সরকার থেকে রিচার হাতে পুলিশের নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট (ডিএসপি) পদে চাকরি পেলেন রিচা।
  2. ৯৮ বছর বয়সে পা দিলেন বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী। শনিবার শুভেচ্ছা জানাতে তাঁর বাসভবনে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  3. মৃতদের নামে SIR-এর ফর্ম দিতে বাধ্য করার অভিযোগ। FIR দায়েরের নির্দেশ নির্বাচন কমিশনের।
  4. নলহাটিতে তৃণমূলের BLA-কে বাড়িতে ডেকে ফর্ম সর্টিং! ফর্ম সর্টিংয়ের অভিযোগ BLO-র বিরুদ্ধে, ভাইরাল ভিডিও।
  5. ৮ জন এজেন্টের বিরুদ্ধে এফআইআর করল নির্বাচন কমিশন।
  6. ইডি হানায় উদ্ধার ১ কোটি ১ লক্ষ টাকা। বাজেয়াপ্ত ২টি বিলাসবহুল গাড়ি, নথিপত্র ও ডিজিটাল তথ্যপ্রমাণ। একটি ল্যান্ড রোভার ও একটি জাগুয়ার গাড়ি বাজেয়াপ্ত, বিবৃতি ইডির।
  7. সকালে চাঁদনি চকে সিইএসসির অফিসের টান্সফর্মারে আগুন লেগে বিস্ফোরণ হয় এবং তার থেকেই আগুন লাগে। রবিবার সকাল ৭টা ১০ নাগাদ আগুন লাগে বলে জানা গিয়েছে। দমকলের ৪টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে ।
  8. নিউটাউনে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ-খুন, ২ BDO ঘনিষ্ঠ গ্রেফতার। ধৃতদের মধ্যে রাজু ঢালি কলকাতায় BDO-র গাড়ির চালক, দাবি পুলিশ সূত্রে। ধৃত তুফান থাপা BDO-ঘনিষ্ঠ উত্তরবঙ্গের এক ঠিকাদার।
  9. তমলুক পুরসভায় টাকা দিয়ে পদ পাওয়ার বিস্ফোরক অভিযোগ করলেন এই পুরসভারই তৃণমূল কাউন্সিলর। নতুন পুরপ্রধানকে মানতে নারাজ আরেক তৃণমূল কাউন্সিলরও
  10. তৃণমূলের প্রাথমিক শিক্ষা সংগঠনের সভাপতি পদে বসলেন মইদুল ইসলাম

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*