১০টা

Spread the love
  1. বুধবার এক বিবৃতিতে পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে, এলপিজি বুকিং নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। তেলের জোগান নিয়েও আশ্বস্ত করা হয়েছে। হরমুজ় প্রণালী এড়িয়ে তেল আমদানির রাস্তা প্রশস্ত করা হয়েছে বলে জানানো হয়েছে।
  2. অযথা আতঙ্কিত হয়ে অতিরিক্ত এলপিজি বুকিং করা বা মজুত করা উচিত নয় বলে জানানো হয়েছে পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে।
  3. সংসদে গ্যাসের দাম কমানোর দাবি কংগ্রেস সহ বিরোধীদের।
  4. দেশে গ্যাসের জোগানের কী পরিস্থিতি রয়েছে তা সংসদে দাঁড়িয়ে কেন্দ্রকে জানাতে হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  5. লোকসভার অধ্যক্ষর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ
  6.  পোলবার আমনান গ্রাম পঞ্চায়েতের বীরেন্দ্রনগর গ্রামে বেআইনিভাবে পোস্ত চাষ চলছিল বলে অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে হুগলি গ্রামীণ পুলিশের এবং পোলবা থানার একটি দল সেখানে পৌঁছয়।
  7. পরিযায়ী শ্রমিকদের পরিবারের মহিলাদের নিয়ে কুৎসিত ইঙ্গিত নন্দীগ্রামের  বিজেপি নেতার।
  8. লেবাননের পূর্বাঞ্চলে ইজ়রায়েলি বিমান হামলায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে এবং ৫ জন আহত হয়েছেন।
  9. দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে দু’টি ড্রোন ধ্বংস করা হয়েছে। এই ঘটনায় ৪ জন ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের মধ্যে একজন ভারতীয় নাগরিকও রয়েছেন।
  10. কাতারের স্বরাষ্ট্র মন্ত্রক X-এ এক পোস্টে জানিয়েছে, ‘নিরাপত্তা ঝুঁকির মাত্রা অত্যন্ত বেশি।’ সাধারণ মানুষকে বাড়িতে থাকার, বাইরে না বেরোনোর এবং জানালা বা খোলা জায়গা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে জনসাধারণের নিরাপত্তা বজায় রাখা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*