অল্পের জন্য রক্ষা পেলেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা

Spread the love

রোজদিন ডেস্ক : অল্পের জন্য রক্ষা পেলেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। বুধবার রাতে একটি বিয়ের অনুষ্ঠান থেকে তিনি ফিরছিলেন। আচমকা এক ব্যক্তি তাঁর কনভয়কে নিশানা করেও গুলি চালায়। ফারুক আবদুল্লার সঙ্গে উপ-মুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরীও ছিলেন। তাঁদের নিরাপত্তারক্ষীরা দ্রুত ওই ব্যক্তিকে ধরে ফেলেন। এই ঘটনায় কেউ আহত হননি। ধৃত ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এই ঘটনায় ওখানে ব্যাপক উত্তেজনা, আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই প্রেক্ষিতে কঠোর নজরদারি ও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ধৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা হচ্ছে। এলাকায় চাপা উত্তেজনা আছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*