- যাদের নাম বাদ পড়েছে, ৪ মে-এর পর তৃণমূল এসে তাঁদের নাম তুলে দেবে, প্রতিশ্রুতি অভিষেকের
- ভোটের আগে আইন-শৃঙ্খলা নিয়ে অভিযোগ থাকলে, সরাসরি জানানো যাবে নির্বাচন কমিশনে। তার জন্য টোল ফ্রি নম্বর চালু করল জাতীয় নির্বাচন কমিশন। তার সঙ্গেই চালু করা হয়েছে ই-মেলও। ১৮০০ ৩৪৫ ০০০৮- এই টোল ফ্রি নম্বরে ফোন করে অভিযোগ করা যাবে। ই-মেল: wbfreeandfairpolls@gmail.com, এই নম্বর ৪ মে পর্যন্ত সক্রিয় থাকবে। যে কোনও সাধারণ নাগরিক এই নম্বরে ও ই-মেলে অভিযোগ জানাতে পারবেন। অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন দ্রুত পদক্ষেপ করবে বলে জানানো হয়েছে।
- ইংরেজবাজার পুরসভার প্রায় ৪০ জন সাফাই কর্মীকে থার্ড পোলিং অফিসার করেছে নির্বাচন কমিশন। ফলে শহর জুড়ে সাফাই প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে বলে জানিয়ে দিয়েছে ইংরেজবাজার পুরসভা।
- মোথাবাড়ির ঘটনায় যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের রাজনৈতিক পরিচয় জানতে হবে বলে জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত।
- জলপাইগুড়ি জেলার মাল বিধানসভা এলাকায় ৪০ জনেরও বেশি বাংলাদেশ থেকে আসা হিন্দু নাগরিককে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ), ২০১৯-এর আওতায় ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র পেয়েছেন।
- তৃণমূল প্রার্থী অদিতি মুন্সির হয়ে নাইজেরিয়ানরা প্রচার করছেন, এই অভিযোগ নিয়ে নির্বাচন দফতরে নালিশ জানালো বিজেপি।
- শীতলকুচি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মণ-এর গাড়ি-সহ আরও একটি গাড়িতে ভাঙচুর চালানো হয়। অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে।
- পূর্বস্থলীর সুলতান পঞ্চায়েতের হৃদয়পুর গ্রামে বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করে মারধোরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে বুলবুলিতলার ফাঁড়ির সামনে বিক্ষোভ ও পথ অবরোধে সামিল হন বিজেপি কর্মী-সমর্থকরা।
- নির্বাচন কমিশনের অ্যাপে প্রচারের সময় এবং দিন ঠিক করে আবেদন জানানোর পরেও বাতিল করে দেওয়া হচ্ছে। ফলে ভোটের প্রচার করতে পাচ্ছেন না বলে অভিযোগ দক্ষিণ ২৪ পরগনা জেলার ফলতা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাংশু পন্ডা।
- অস্ট্রেলিয়ায় এই প্রথম মহিলা সেনা প্রধান হচ্ছেন। আগামী জুলাই মাসে এই মহাদেশের লেফটেন্যান্ট জেনারেল সুসান কোয়েল সেনা প্রধানের দায়িত্ব নেবেন।

Be the first to comment