১০টা

Spread the love
  1. প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে পাড়ায় বিজয় মিছিল করল। ভবানীপুরের মানুষকে ধন্যবাদ জানাতে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজয় মিছিলে উপস্থিত ছিলেন বহু মানুষ। কার্যত জনজোয়ারের ছবি দেখা গেল এদিন।
  2. বিধবা ভাতা, বার্ধক্য ভাতা ও প্রতিবন্ধী ভাতা বাড়াল বিজেপি সরকার। আগে এক হাজার টাকা করে দেওয়া হত। এবার থেকে দু’হাজার টাকা হতে চলেছে এই ভাতাগুলি। জুনের প্রথম থেকেই মিলবে ভাতাগুলি এখনও পর্যন্ত তেমনটাই জানা যাচ্ছে।
  3. বুধবার নবান্নে টলিউডের দুর্নীতি এবং অরাজকতা সমাধান নিয়ে বিশেষ বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।  আলোচনায় ছিলেন রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ এবং হিরণ চট্টোপাধ্যায়।
  4. সামশেরগঞ্জে হরগোবিন্দ দাস, চন্দন দাসের খুনে ১২ দোষীকে ১০ বছরের কারাদণ্ড। কারাদণ্ডের পাশাপাশি দোষীদের ৬০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। এই ১২ জনের মধ্যে পাঁচ জন সরাসরি হরগোবিন্দ দাস ও চন্দন দাস খুনের ঘটনায় দোষী।
  5. ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, প্রতীক যাদবের শরীরে তৈরি হওয়া রক্ত জমাট ধীরে ধীরে ফুসফুসের ধমনীতে পৌঁছে রক্ত চলাচলে বাধা সৃষ্টি করে। চিকিৎসকদের ভাষায়, এই অবস্থাকে পালমোনারি এম্বোলিজ়ম বলা হয়, যা অত্যন্ত বিপজ্জনক। এর জেরে তাঁর শ্বাসপ্রশ্বাস এবং হৃদযন্ত্রের কার্যক্ষমতা ব্যাহত হয়। ফলে কার্ডিয়াক অ্যারেস্ট হয়। তার জেরেই মৃত্যু।
  6. Neet পরীক্ষায় পেপার লিকের প্রতিবাদে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে এবিভিপির বিক্ষোভ কর্মসূচি।
  7. রাস্তার বাইক চালকদের মধ্যে যাঁরা হেলমেট পড়েননি তাঁদের ধরে সাবধান করছেন। আবার যাঁরা হেলমেট পড়েছেন, তাঁদের ধন্যবাদ জানাচ্ছে পুলিশ। এমনই ছবি দেখা গেল পশ্চিম মেদিনীপুরের নানা জায়গায়।
  8. বাঁকুড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করার পাশাপাশি তৃণমূলও ছাড়লেন সুজাতা মণ্ডল, আপাতত অন্য কোনও দলে যাচ্ছেন না বলে জানিয়েছেন তিনি।
  9. ই-ফার্মেসির বাড়বাড়ন্ত এবং কেন্দ্রীয় সরকারের উদাসনীয়তার অভিযোগ তুলে আগামী ২০ মে ধর্মঘটের ডাক দিয়েছেন দেশের কমবেশি ১২.৪ লক্ষ ওষুধ ব্যবসায়ী এবং ডিস্ট্রিবিউটর।
  10. বুধবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে সালার থানার পুলিশ উজুনিয়া পঞ্চায়েত এলাকার চুনশহর গ্রামে চুনশহর প্রাথমিক স্কুল চত্বর লাগোয়া এলাকা থেকে প্রায় ২১টি বোমা বাজেয়াপ্ত হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*