আলু রফতানিতে নিষেধাজ্ঞা উঠে গেল রাজ্যে

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যে পালাবদলের সঙ্গে উঠে গেল আলু রফতানিতে আগের সরকারের জারি করা নিষেধাজ্ঞাও। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই কথা জানিয়ে বলেন, আলু চাষী, আলু ব্যবসায়ীদের আর কোনও হয়রানির মধ্যে পড়তে হবে না৷ পুলিশ বা কোন সংস্থা তাঁদের বাধা দেবে না৷
মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে আলু ব্যবসায়ী সংগঠনগুলি স্বাগত জানিয়েছে। এতদিন তাঁরা নানা সমস্যায় পড়তেন।
রাজ্যের আলু উৎপাদক দুই জেলা হুগলি ও পুর্ব বর্ধমানে গত বিধানসভা নির্বাচনে ৩৪ টি আসনের মধ্যে টিএমসি ৩০টি আসন পেয়েছিল। এবার ফলাফল প্রায় তার উলটো। বিজেপির জয় জয়কার।
শুধু আলু নয়, অন্যান্য কৃষি পণ্য ভিন রাজ্যে পাঠানোরও কোন বাধা থাকছে না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*