১০টা

Spread the love
  1. ১৭ সেপ্টেম্বর রাজ্যে ‘অন্নপূর্ণা দিবস’ পালন করা হবে রাজ্যে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনই রাজ্যের সমস্ত জেলায় অন্নপূর্ণা যোজনায় আর্থিক সাহায্য প্রাপকদের নিয়ে দিনটি পালন করা হবে বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  2. রাজ্যের বিভিন্ন জেলায় মহিলাদের বিক্ষোভের মাঝেই শনিবার ভবানীপুরে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রীর আশ্বাস, আরও ২৫ থেকে ৩০ লক্ষ মহিলা এই যোজনার যোগ্য হলে তাঁদেরও এই আর্থিক সুবিধা দেওয়ার ব্যবস্থা করবে রাজ্য সরকার।
  3. পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সফল রূপায়ণকে কেন্দ্র করে আজ ধন্যবাদ জ্ঞাপন মিছিলের আয়োজন করা হয়েছিল উত্তর কলকাতার শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে। রাজ্যের মন্ত্রী শ্রীমতি পূর্ণিমা চক্রবর্তীর নেতৃত্বে আয়োজিত এই মিছিলে শামিল হয়েছিলেন এলাকার হাজার হাজার মহিলা।
  4. রাজ্যের ২৪৭টি কলেজে তৈরি হচ্ছে পরিচালন সমিতি। আর সেই সব কলেজে পরিচালন সমিতির সভাপতি হচ্ছেন স্থানীয় বিজেপি বিধায়ক বা সাংসদ।
  5. মীরা ভট্টাচার্যর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল, চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। তিন বিশেষজ্ঞকে নিয়ে গঠন করা হয়েছে মাল্টিডিসিপ্লিনারি মেডিক্যাল বোর্ড।
  6. এবার জন্ম নিচ্ছে বহুজন এনসিপিআই! এই দলে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কাকলি ঘোষ দস্তিদারের ছেলে বৈদ্যনাথ ঘোষ দস্তিদার। দলিত, মুসলিম, জনজাতি-উপজাতি, ওবিসি মানুষদের যোগদানের আহ্বান জানানো হয়েছে বহুজন এনসিপিআই-তে। ফোন নম্বরও দেওয়া হয়েছে যোগাযোগের জন্য।
  7. এ বার তোলাবাজির মামলায় শ্যোন অ্যারেস্ট করা হলো পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে।
  8. পূর্ব বর্ধমানের গলসিতে ১৬ বছরের এক নাবালিকার অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম প্রিয়া বাউরী। তাঁর বাবার বাড়ি গলসির পোতনা গ্রামে।
  9. নদীতে স্নান করতে নেমে মর্মান্তিক পরিণতি হল দুই কিশোরীর। শনিবার দুপুরে জলপাইগুড়ির নাগরাকাটা ব্লকে গাঠিয়া নদীতে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। মৃত দুই কিশোরীর নাম সুসানি মুন্ডা (১৪) এবং পূজা মুন্ডা (১৪)। দু’জনেই গ্রাস মোড় চা-বাগানের ৪ নম্বর লাইনের বাসিন্দা বলে জানা গিয়েছে।
  10. রবিবার যুবভারতী স্টেডিয়ামে হাইভোল্টেজ ডুরান্ড কাপ ফাইনাল। মুখোমুখি কলকাতার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইস্টবেঙ্গল ও মোহনবাগান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*