Mira Bhattacharya কে দেখে এলেন মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক :

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অসুস্থ স্ত্রী মীরা ভট্টাচার্যকে  (Mira Bhattacharya) হাসপাতালে দেখতে যান। তাঁর চিকিৎসা, শারীরিক পরিস্থিতির বিশদ খোঁজ খবর নেন। চিকিৎসায় যেন কোন ত্রুটি না হয় জানান। কোন রকম সহায়তার দরকার হলে তাঁকে জানাতে বলেন।

উল্লেখ্য, গতকাল পেটের ব্যথায় কাবু মীরা ভট্টাচার্য দক্ষিণ কলকাতার এই নামী হাসপাতালে ভর্তি হন। তাঁর বেশ কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষাও হয়। আজও চিকিৎসকরা নানা ধরনের পরীক্ষা করেছেন। তাঁর পেটে ব্যথা কমেছে।

বিশিষ্ট চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড ও গঠন করেছে হাসপাতাল। সেখানে হৃদরোগ বিশেষজ্ঞ সরোজ মন্ডল, শ্বাশ্বত চ্যাটার্জি ও সেমন্তী চক্রবর্তী আছেন।

প্রসঙ্গত এর আগে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনের নিরাপত্তা বৃদ্ধি করেছেন মুখ্যমন্ত্রী। এতে কৃতজ্ঞতা ব্যক্ত করেন মীরা ভট্টাচার্য। এই ছাড়া সিঙ্গুরে শিল্প ফেরানোর প্রয়াস সহ রাজ্যে শিল্পায়ন নিয়ে মুখ্যমন্ত্রীর ইতিবাচক পদক্ষেপকেও স্বাগত জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*