Jadavpur University-তে জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত করবেনই, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : 
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত করবেনই বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ হুঁশিয়ারি দেন। উত্তর বঙ্গ থেকে আজ ই ফিরেছেন তিনি। ভবানীপুরে এক অনুষ্ঠানে রীতিমত হুঙ্কার দিয়ে তিনি বলেন, ওই বিশ্ববিদ্যালয়ে এক শ্রেণির টুকরে টুকরে গ্যাং, রাষ্ট্র বিরোধী শক্তি আছে। ওখানে ২৬ জানুয়ারি, ১৫ আগস্ট পালিত হয় না। উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন, তাঁরা কি জানেন ওখানে বন্দে মাতরম বলতে দেওয়া হয় না? জাতীয় পতাকা ওঠে না? শিক্ষা দফতর বা অন্যদের সিসিটিভি বসাতে বাধা দেওয়া হয়?
যাদবপুর নিয়ে প্রচার মাধ্যমের একাংশকেও সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, ওরা৷ যতই আহা উহু করুক, সরকার নিজের অবস্থানে অনড় থাকবে। এই সরকার শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণের জন্য এসেছে। রাষ্ট্রবাদ, সনাতন সংস্কৃতি, বন্দে মাতরম, তেরঙ্গা, রবীন্দ্রনাথ, নেতাজি, বঙ্কিমচন্দ্র বা কালিঘাট, দক্ষিণেশ্বর ও তারকেশ্বর ধামের আস্থার সঙ্গে কোন সমঝোতা করা হবে না।
মুখ্যমন্ত্রী এই ইসুতে তৃণমূল, বামপন্থীদেরও এক হাত নিয়েছেন।
তিনি কঠিন লড়াইয়ের পথ পার করে এই জায়গায় এসেছেন। গর্বের সঙ্গে বলেন, সিপিএম আমলেও তমলুকে তিনি লক্ষ্মণ শেঠ-কে নিজের এলাকায়  ভোটে পরাজিত করেছিলেন। অপপ্রচার, মিডিয়া ট্রায়াল চালিয়ে তাঁর সরকারকে দমানো যাবে না বলে স্পষ্ট বার্তা দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*