১০টা

Spread the love
  1. রবিবার নন্দীগ্রামে সংবর্ধনা সভা, হলদিয়ায় প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
  2. শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গে সাক্ষাৎ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যর। বৈঠক শেষে শমীক ভট্টাচার্য বলেন, ‘আমরা সোনার বাংলা তৈরি করব।’
  3.  মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শনিবার নবান্ন থেকে একটি সাংবাদিক বৈঠক করেন। বৈঠকে তিনি বলেন, ‘জুলাই থেকেই রাজ্য আয়ুষ্মান ভারত চালু হতে চলেছে। স্বাস্থ্যসাথীর সঙ্গে যুক্ত ছয় কোটির বেশি মানুষকে প্রথম দফায় আয়ুষ্মান ভারত প্রকল্পে যুক্ত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।’ এ দিন তিনি আরও জানিয়েছেন, যাঁরা স্বাস্থ্যসাথীর সঙ্গে যুক্ত নেই, তাঁদেরকেও ধীরে ধীরে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে।
  4. সরকারি দপ্তরে কোথায় কত শূন্যপদ রয়েছে, তার তালিকা চাইল রাজ্য। ৩ জুনের মধ্যে ‘ভ্যাকেন্সি স্ট্যাটাস রিপোর্ট’ চেয়েছে  রাজ্য সরকার।
  5. ভোট পরবর্তী হিংসার মামলায় জগৎবল্লভপুর থানার পুলিশের হাতে গ্রেপ্তার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান গুরুপদ মাজি এবং তার ভাই রাজু মাজি
  6. সরকারি জমি দখল করার অভিযোগ কোন্নগরের তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধে। অভিযোগ পাওয়ার পরেও পুলিশ এতদিন ব্যবস্থা না নেওয়ায় পুলিশের উপরেই ক্ষুব্ধ বিধায়ক। অবশেষে কোন্নগর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাবলু পালকে গ্রেপ্তার করলো পুলিশ।
  7. সোশ্যাল মিডিয়ায় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের করা একটি পুরোনো পোস্ট নিয়ে হুমকির অভিযোগ ওঠে। তার ভিত্তিতে একটি অভিযোগ দায়ের করা হয়েছিল গড়িয়াহাট থানায়। সেই পোস্টেই কমেন্ট করেছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তাঁর বিরুদ্ধেও একই অভিযোগ দায়ের হয়েছিল। সেই মামলায় গড়িয়াহাট থানায় হাজিরা দিলেন স্বস্তিকা।
  8. কঙ্কালীতলায় তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার বহু সাদা থান, অভিযোগ বিজেপির। শান্তিনিকেতন থানার অন্তর্গত কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের আম ডহরা গ্রামের ঘটনা।
  9. মালদার কালিয়াচক এলাকা থেকে উদ্ধার জাল নোট। ঘটনায় গ্রেপ্তার মাসিদুর রহমান। ধৃতের কাছ থেকে ১১ লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয় বলে সূত্রের খবর।
  10. কর্নাটকের চিত্তাপুর তালুকের লাদলাপুরের কাছে পথ দুর্ঘটনা। ঘটনায় মৃত একই পরিবারের পাঁচজন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*