- প্রধামন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘বন্ধুরা, পড়ুয়াদের ভবিষ্যতের জন্য ভারত সরকার লাগাতার বিভিন্ন পদক্ষেপ করছে। যারা পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে খেলছে, তারা এখন জেলে। আমরা ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করে ফেলেছি। আমরা আগামী কাল এই বিষয়ে কঠোর আইন আনার জন্য বিল আনছি। আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। আমাদের পরীক্ষা পদ্ধতি যাতে স্বচ্ছ হয়, আমাদের পরীক্ষা পদ্ধতিতে যাতে সর্বোচ্চ টেকনোলজি ব্যবহার হয়, এই সব বিষয় মাথায় রেখে বিশ্বখ্যাত টেকনোলজিস্ট নন্দন নিলেকানির নেতৃত্বে একটি কমিটি গঠন করা হচ্ছে।’
- নন্দন নিলেকানির নেতৃত্বে বিশেষ কমিটিতে থাকবেন ISRO-র প্রাক্তন চেয়ারম্যান এস সোমনাথ, IB-র প্রাক্তন ডিরেক্টর তপন ডেকা, IIT চেন্নাইয়ের ডিরেক্টর ভি কামাকোটি, প্রাক্তন শিক্ষা সচিব অনিতা কারওয়াল, লজিস্টিক বিশেষজ্ঞ অমৃতলাল মিনা।
- নতুন রেকর্ড গড়ে ২০২৬ সালের কমওয়েলথ গেমসে ভারতকে প্রথম সোনার পদক এনে দিলেন মীরাবাই।
- শঙ্করপুর থেকে মৎস্য শিকারে গিয়ে ট্রলার ডুবির কারণে মৃত্যু হয় ১৫ জন মৎস্যজীবীর। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের জন্য রবিবার ৫ লক্ষ টাকার চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি পরিবারকে রাজ্য পুলিশের হোমগার্ড বা সিভিক ভলান্টিয়ারের চাকরি দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি বিকৃত করার অভিযোগে আনন্দপুর, বিধাননগর সাইবার থানায় শ্রীলেখা মিত্রর নামে FIR দায়ের হয়েছে। জানা গিয়েছে, শুক্রবার কলকাতায় নিট আন্দোলনের প্রতিবাদ মিছিলে তাঁর হাতে থাকা একটি পোস্টারকে ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। মোদীর কুরুচিকর ছবি ব্যবহার করেছেন অভিনেত্রী—এই অভিযোগ তোলা হয়েছে তাঁর বিরুদ্ধে।
- শ্রীলেখা মিত্রর বক্তব্য, ‘রাজনৈতিক ভাবে বিজেপির বিরোধিতা করতেই পারি, কিন্তু তাই বলে ইচ্ছাকৃত ভাবে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করার যে অভিযোগ উঠেছে, সেটা ঠিক নয়।’বক্তব্য, ‘রাজনৈতিক ভাবে বিজেপির বিরোধিতা করতেই পারি, কিন্তু তাই বলে ইচ্ছাকৃত ভাবে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করার যে অভিযোগ উঠেছে, সেটা ঠিক নয়।’
- রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার-এর সারপ্রাইজ় ভিজ়িট নদিয়ার কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালে। মন্ত্রী জানান, হাসপাতাল সিসিটিভির নজরদারিতে থাকবে। কোনও দালালচক্র এখানে চলবে না। রাত হলেই হাসপাতাল থেকে ডাক্তাররা বেরিয়ে যাবেন, তা-ও হবে না। হাসপাতালের পরিচ্ছন্নতা, রোগীদের খাবারের মান যেন ঠিক আছে, সে দিকেও নজর দিতে বলেন হাসপাতালের সুপারকে।
- ঘটনা উত্তর ২৪ পরগনা জেলায় বনগাঁ এলাকায় রবিবার সকালে শিশুটিকে নিয়ে ডাক্তারখানায় গিয়েছিলেন তার মা পূজা ঘোষ৷ টোটো করে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। টোটো থেকে ছিটকে পড়ে গিয়ে মৃত্যু হয় শিশুটির। টোটো ও বাইকটিকে আটক করেছে পুলিশ।
- বাংলা-ঝাড়খণ্ড সীমানার রামপুর চেকপোস্টে বেআইনি তোলাবাজি এবং ঘুষ-কাণ্ডে অভিযুক্ত দুই এমভিআই অফিসারকে বরখাস্ত করা হয়েছে। নাজিমুল হক এবং অনুপম বন্দ্যোপাধ্যায় নামে ওই দুই অফিসারকে গ্রেফতার করেছে পুলিশ।
- আম জনতা উন্নয়ন পার্টির নেতা সেলিম শেখকে গ্রেফতার করল শক্তিপুর থানার পুলিশ। শনিবার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়।

Be the first to comment