পরীক্ষা ব্যবস্থা সংস্কারে টাস্ক ফোর্স গঠন করছে কেন্দ্র, জানালেন প্রধানমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক :

পরীক্ষা ব্যবস্থা সংস্কারে টাস্ক ফোর্স গঠন করছে কেন্দ্র। আজ সন্ধ্যায় এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই কথা জানান।এর নেতৃত্বে থাকবেন বিশিষ্ট ও নামী তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন নীলেকানি।

নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে দিল্লি সহ দেশব্যাপী তরুণ প্রজন্মের আন্দোলনের চাপে শিক্ষামন্ত্রী পদে গতকাল ইস্তফা দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। যদিও শিক্ষা পদ্ধতি উন্নয়ন, সংস্কারের দাবিতে আন্দোলন জারি থাকবে বলে কংগ্রেস, ককরোচ জনতা পার্টি পৃথকভাবে জানিয়েছেন।

এই আন্দোলনে তাঁরা যে যথেষ্ট চাপে, একাধিকবার প্রধানমন্ত্রীর বার্তায় তা স্পষ্ট।

যদিও এই আন্দোলন, পড়ুয়াদের ওপর পুলিশি নিপীড়ন, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা ইত্যাদি নিয়ে কিছু বলেন নি তিনি।

আগামীকাল সংসদে প্রশ্নফাঁস হলে কঠোর শাস্তি মূলক ব্যবস্থা সম্পর্কে বিল আনছে কেন্দ্র। এর আগে শিক্ষা সংস্কারে টাস্ক ফোর্স গঠন নিয়ে আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বার্তা বিশেষ তাৎপর্য পূর্ণ বলে ওয়াকিবহাল মহল মনে করেন।

নন্দন নীলেকানির নেতৃত্বাধীন এই টাস্ক ফোর্সের ইসরোর প্রাক্তন চেয়ারম্যান এস সোমনাথ, আইবি-র প্রাক্তন অধিকর্তা তপন ডেকা, আইআইটি মাদ্রাজের অধিকর্তা ভি কামকোটি, প্রাক্তন শিক্ষা সচিব অনীতা করবাল ও প্রযুক্তি বিশেষজ্ঞ অমৃতলাল মীনা।

প্রধানমন্ত্রী আরও বলেন, যাঁরা পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছেন, তাঁরা এখন জেলে।

আগামীকাল সিজেপি-র সাম্প্রতিক আন্দোলন নিয়ে সংসদ উত্তাল হতে পারে বলে অভিজ্ঞ মহল মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*