রোজদিন ডেস্ক: উত্তর প্রদেশের আমরোহায় এক যুবকের সঙ্গে তিন বোনের বিয়ের খবর নিয়ে প্রশাসনে তোলপাড় উঠেছে।
সূত্রের খবর, সম্প্রতি সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওয় দেখা যায় চামুন্ডা মাতা মন্দিরে তিনটি মেয়ের সঙ্গে এক যুবকের সঙ্গে অগ্নি সাক্ষী রেখে বিয়ে হচ্ছে। তিন টি মেয়েকেই যুবক সিঁদুর পরিয়ে দেন। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয়। তিন টি মেয়েই এলাকায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে পরিচিত। যুবক টি তাঁদের ক্যামেরাম্যান। তাঁরা স্বেচ্ছায় ওই যুবক বিকাশ কে বিয়ে করছেন বলে জানান। প্রথমে অনেকে একে রিল বলে ভাবেন। কিন্তু পরে তা সত্যি বলে ছড়িয়ে পড়লে প্রশাসন নড়ে চড়ে বসে। তিনজনের মধ্যে একজন নাবালিকা বলে জানা যায়। তিন জনের মধ্যে দুজন আপন বোন, তৃতীয় নাবালিকা তাঁদের খুড়তুতো বোন। এই ঘটনায় আমরোহার শিশু কল্যাণ কমিটি অনুসন্ধান করছে। নাবালিকার বিয়ে প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে কমিটি সূত্রে জানা যায়।
মন্দির কর্তৃপক্ষ, পুরোহিত প্রমুখ এই বিয়ের কথা অস্বীকার করেছেন। প্রশাসন তদন্ত করছে।

Be the first to comment