- বিজেপি শাসিত রাজ্যে বাঙালিরা লাগাতার হামলার শিকার হচ্ছেন বলে অভিযোগ। এমন ঘটনার প্রতিবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার X পোস্টে তিনি লেখেন, ‘নিগৃহীত, সন্ত্রস্ত ও অত্যাচারিত পরিযায়ী বাংলাভাষী পরিবারগুলির পাশে রয়েছি। সব রকমের সমর্থনের আশ্বাস দিয়েছেন তিনি।’
- SIR-এ বাংলার তুলনায় উত্তরপ্রদেশ, গুজরাটে বেশি নাম বাদ গিয়েছে বলে দাবি করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশ্ন, ‘এই রাজ্যগুলিতে মাইক্রো অবর্জাভার পাঠাল হলো না কেন?’
- বাংলায় এখনও পর্যন্ত প্রায় ৫৮ লক্ষ নাম বাদ গিয়েছে। ‘এর মধ্যে কতজন রোহিঙ্গা, বাংলাদেশি রয়েছে?’ শনিবার এই প্রশ্ন তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- আগামী দিনে যে সব রাজ্যে বিধানসভা নির্বাচন হবে, সেখানে ভোটার তালিকা নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ শুরু করার বার্তা দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। শনিবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে তিনি বলেন, ‘বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিতে হবে, যাতে দরিদ্র, দলিত, আদিবাসী ও সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের নাম বাদ না যায়।’
- শ্রীমাতা বৈষ্ণো দেবী ইনস্টিটিউট অব মেডিক্যাল এক্সেলেন্স থেকে মুসলিম পড়ুয়াদের বহিষ্কার করতে হবে দাবি করেছে হিন্দু সংগঠনগুলি। এই নিয়ে জম্মু জুড়ে শুরু হয়েছে বিক্ষোভ। একই সঙ্গে হিন্দু ছাত্রদের সংরক্ষণের দাবিও তুলেছে সংগঠনগুলি।
- আগামী ৩০ ডিসেম্বর রাজ্যে আসছেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। SIR-এর শুনানির কাজ খতিয়ে দেখবেন তিনি।
- ২০০২ সালের ভোটার লিস্টের ম্যাপিংয়ে যাঁদের পাওয়া যায়নি, তাঁদেরই ডাকা হয়েছে শুনানিতে। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বললে, ‘সামান্য কিছু অমিল রয়েছে। তাই ডাকা হয়েছে। প্রয়োজনীয় নথিপত্র দেখালে, আমার বিশ্বাস, ভোটার তালিকায় নাম উঠে যাবে।’
- রাজ্য জুড়ে SIR-এর শুনানি শুরু হয়েছে। তার মধ্যেই শনিবার CEO দপ্তরে মোতায়েন হলো কেন্দ্রীয় বাহিনী। প্রতিদিন চার থেকে পাঁচ জনের একটি দল নিরাপত্তায় থাকবে বলে জানা গিয়েছে।
- মনরেগা নিয়ে কংগ্রেস মিথ্যা দাবি করছে বলে অভিযোগ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন রাম মাঝি। শনিবার তিনি বলেন, ‘মনরেগার কিছু বদলানো হয়নি। ১০০ দিনের বদলে ১২৫ দিনের কাজ পাবেন শ্রমিকরা।’
- ঘন কুয়াশায় চার হাত দূরের জিনিসও ভালো করে দেখা যাচ্ছে না। এই অবস্থায় একটি কন্টেনার লরি ও গাড়ির সংঘর্ষে ৩ জনের মৃত্যু হলো। আলিপুরদুয়ারের ৩১/সি জাতীয় সড়কের ঘটনা।

Be the first to comment