১০টা

Spread the love
  1. ৮০ হাজার ৩৮৫টি সরকারি স্কুলকে অর্থ সাহায্য করার কথা ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। বুধবার বিকেলেই নেট ব্যাঙ্কিং-এর মাধ্যমে ২৯৬.৬৪ কোটি টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে স্কুলগুলিকে।
  2. পিএম শ্রী স্কুলের সংখ্যা ৬০০ থেকে বাড়িয়ে ৮০০ করা হয়েছে, এই সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী।
  3. নিরামিষ খাবার নয়, মিড ডে মিলে মিলবে ডিম। স্কুলের পড়ুয়াদের আলাদা করে ডিম দেওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী।
  4. মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, শিক্ষক-অধ্যাপতক সহ কোনও নিয়োগের ক্ষেত্রে কোনও রাজনৈতিক ব্যক্তি থাকবেন না। ঘোষণা শুভেন্দুর। সব ক্ষেত্রে শূন্যপদ পূরণ করার কথাও জানিয়েছেন তিনি।
  5. রাজ্যে গণতান্ত্রিক পদ্ধতিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করার নিয়মবিধি বা গাইডলাইন তৈরি করতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি কৃষ্ণা রাও রাজ্যের মুখ্যসচিব ও প্রিন্সিপাল সেক্রেটারিকে এই বিষয়ে বিস্তারিত গাইডলাইন তৈরি করে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
  6. অটল পেনশন যোজনায় নাম নথিভুক্তিতে সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করল মালদা।
  7. জাল নিয়োগপত্র হাতে নিয়ে ওয়ার্ড বয় সুপারভাইজার পদে কাজে যোগ দিতে এসে ধরা পড়লেন মালদার দুই যুবক। বুধবার বিকেলে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
  8. পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ ব্লকের গোপালবেড়া অঞ্চলের বামুনপুকুর গ্রামে হুড়মুড় করে ভেঙে পড়ল মাটির বাড়ি, অল্পের জন্য রক্ষা পেলেন পরিবারের চারজন সদস্য।
  9. অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায় পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। শেষ পর্যন্ত বুধবার বিকেলে সরাসরি তাঁর আলিপুরের বাড়িতে পৌঁছে গেলেন তদন্তকারীরা।
  10. রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের বদলে নতুন অস্থায়ী ভিসি হলেন সন্দীপ চক্রবর্তী

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*