১০টা

Spread the love
  1. মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার জঙ্গলমহলে উপস্থিত শুভেন্দু অধিকারী।  সেখানে আদিবাসী, মূলবাসীদের অধিকারের কথা বলেন তিনি। শুভেন্দু বলেন, “অটল বিহারী বাজপেয়ী সাঁওতালি ভাষা ও অলচিকি লিপিকে অষ্টম তপশিলের অন্তর্ভুক্ত করেছেন। দেশের সর্বোচ্চ আসন রাষ্ট্রপতি পদে আদিবাসী দ্রৌপদী মুর্মুকে নির্বাচিত করা হয়েছে।”
  2. যে সব আদিবাসী পড়ুয়া হস্টেলে থেকে পড়াশোনা করেন, তাঁদের থাকাখাওয়ার ভাতা বাড়াল রাজ্য সরকার। আগে তাঁরা মাসে ১৮০০ টাকা পেতেন। এ বার তা বাড়িয়ে ৩৩০০ টাকা করা হলো। মঙ্গলবার বাঁকুড়ায় হুল দিবসের সরকারি অনুষ্ঠান থেকে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  3. মুকুটমণিপুরের সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ‘শুনলে অবাক হবেন, ২০২৫-’২৬ অর্থবর্ষে মাত্র ছ’কোটি টাকার কাজ হয়েছে জঙ্গলমহলের ৭৫টা ব্লকে। আমরা এ বারে ১২০০ কোটি টাকা বরাদ্দ করেছি বাজেটে। এই জঙ্গলমহলের ৭৫টা ব্লকে ব্যাপক উন্নয়ন হবে। স্বাস্থ্যকেন্দ্র সাজাব। জল পৌঁছে দেব। কমিউনিটি হল বানাব। আমাদের বৃহত্তর পরিকল্পনা আছে।
  4. জয় জোহার প্রকল্পে বয়স্ক আদিবাসী মহিলারা মাসে যে ১০০০ টাকা ভাতা পান, তা-ও ৫০০ টাকা বাড়ানোর কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
  5. বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অন্নপূর্ণা যোজনা নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে রাজ্য সরকার। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  6. কলকাতা হাইকোর্টে ফের ধাক্কা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কণ্ঠস্বরের নমুনা পরীক্ষায় কোনও স্থগিতাদেশ দিল না আদালত। এরপরই মামলা ছাড়েন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ । যেহেতু এই সংক্রান্ত অন্য মামলা চলছে অন্য বিচারপতির এজলাসে, তাই মামলা কে শুনবেন ঠিক করবেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি।
  7. ‘শহরের ব্যস্ততম এলাকা’, ২১ জুলাই ধর্মতলায় কোনও  সভা নয়, দুই তৃণলকেই জানিয়ে দিল পুলিশ
  8. হাওড়া স্টেশন, টিকিয়াপাড়া রেল লাইনের পাশের অংশের পর শালিমার স্টেশনের বাইরে রেলের উচ্ছেদ অভিযান।
  9. তল্লাশি চালানোর পরই গ্রেফতার করা হল আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপার স্বামী তথা কাউন্সিলর শাকির আলিকে। রামনবমীর অশান্তির মামলায় তাঁর বিরুদ্ধে এই কড়া পদক্ষেপ করা হয়েছে।
  10. সভার তিন আয়োজককে গ্রেফতার করা হয়েছে আগেই। এবার দুটি নোটিস দেওয়া হল হুমায়ুন কবীরকে। শক্তিপুর থানা ও রেজিনগর থানার পুলিশের তরফে দুটি নোটিস দেওয়া হয়েছে।  পর পর দু’দিন জিজ্ঞাসাবাদের জন্য দুটি থানায় ডাকা হয়েছে হুমায়ূন কবীরকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*