অভিন্ন দেওয়ানি বিধি, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি বামপন্থী মহিলা সংগঠনগুলির

Spread the love

রোজদিন ডেস্ক :
অভিন্ন দেওয়ানি বিধি চালু হওয়ার পর গুজরাট, অসম ও উত্তরাখন্ডের সম্প্রদায় নির্বিশেষে মহিলাদের সমতা কতটা বেড়েছে? জানতে চেয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খোলা চিঠি দিলেন বামপন্থী পাঁচটি মহিলা সংগঠন। মুখ্যমন্ত্রীকে তাঁদের প্রশ্ন, ওই সব রাজ্যে পরিবারের মধ্যে নারীদের সুরক্ষার কতটা উন্নতি হয়েছে? অল্প বয়েসে বিবাহ কতটা ঠেকানো গেছে? এক স্ত্রী থাকতে তাঁকে ত্যাগ করে দ্বিতীয় বিবাহের প্রবণতা বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে কতটা কমানো গেছে?
রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালুর আগে এই বিষয়ে রাজ্য সরকার তাঁদের পরিকল্পনা সব নাগরিক কে জানাবেন বলে তাঁদের আশা। এই বিষয়ে যে কমিটি হবে তাঁদের বিভিন্ন সংগঠনের মতামত নিতে তাঁরা অনুরোধ করেছেন। যা সকলের জন্য ভাল হয়, এমন ব্যবস্থা নিতে মুখ্যমন্ত্রীকে তাঁরা আর্জি জানিয়েছেন।
বামপন্থী পাঁচটি মহিলা সংগঠনের নেত্রী জাহানারা খান, মোনালিসা সিনহা, ভ্রান্তি অধিকারী, পারমিতা দাশগুপ্ত, নুরনেহার খাতুন, ডলি রায়, সর্বানী ভট্টাচার্য, ছায়া রায়, চৈতালি সেন ও ইন্দ্রাণী দত্ত যৌথভাবে এক দীর্ঘ চিঠিতে অভিন্ন দেওয়ানি বিধি চালু হলে তার প্রভাবে কি হবে, বিবাহ, পণপ্রথা, সন্তান দত্তক নেওয়া ইত্যাদি ক্ষেত্রে কি ব্যবস্থা হবে তা বিশদে জানতে চেয়েছেন।।
তাঁদের বক্তব্য, ইতিমধ্যেই এই সব নিয়ে বহু কঠোর আইন
থাকলেও তা প্রয়োগ করা হয় না। এই সব বহু প্রশ্ন তোলেন তাঁরা। চিঠির মূল নির্যাস, সরকার সব দিক বিবেচনা করে, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলে যেন এই অভিন্ন দেওয়ানি বিধি প্রণয়নে পদক্ষেপ নেয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*