১০টা

Spread the love
  1. কোচবিহারের সভায় নরেন্দ্র মোদী বলেন, মালদহে যা হয়েছে, সেটা গোটা দেশ দেখেছে। দেশের মানুষ স্তম্ভিত। কীভাবে মালদহে বিচারকদেরই বন্দি করে রাখা হয়েছিল। এটা কোন সরকার, কোন প্রশাসন, কোন ব্যবস্থা। যেখানে বিচারক, সাংবিধানিক প্রক্রিয়াই সুরক্ষিত নয়। বাংলার সাধারণ মানুষের সুরক্ষা এদের থেকে কীভাবে করা যায়? মালদহে যা হয়েছে, তৃণমূলের গুন্ডামি।
  2. কেরালার কাট্টাকাদায় এক জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বললেন, ‘যদি এনডিএ-এর সরকার গঠন করে, তবে শবরীমালা মন্দিরের সোনা-সংক্রান্ত মামলায় অভিযুক্তদের কারাগারে পাঠানো হবে।
  3.  রবিবার নন্দীগ্রামে ভোট পরিচালনা ব্যবস্থা খতিয়ে দেখলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল।
  4. গোসাবার সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, কেউ কেউ ভাবছে তৃণমূলকে দুর্বল করবে, আমি তাঁদের চিহ্নিত করেছি। আমি জানি কারা করছে, কোথা থেকে টাকা নিয়ে করছে এবং রাতের অন্ধকারে কার সঙ্গে মিটিং করছে। যার সঙ্গে মিটিং করছে সে-ই আমাকে সব বলে দিয়েছে।
  5. দিল্লি আবগারি দুর্নীতি মামলায় আগামীকাল দিল্লি হাইকোর্টে সশরীরে উপস্থিত হবেন অরবিন্দ কেজরিওয়াল, তিনি নিজেই নিজের পক্ষে সওয়াল করবেন বলে জানাল আপ।
  6. কংগ্রেসকে ভোট দিলে বাড়ি থেকে বের হতে দেবো না বলে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল বীরভূমের মুরারইয়ে ডুমুরগ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধানের স্বামী তথা স্থানীয় তৃণমূল নেতা টনিক শেখের বিরুদ্ধে।
  7. শিল্পী ও কলা-কুশলীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মঙ্গলবার থেকে কর্মবিরতির ডাক দিল আর্টিস্ট ফোরাম।
  8. ট্রাইবুনালের নির্দেশে ভোটার তালিকায় নাম উঠলো ফরাক্কার কংগ্রেস প্রার্থীর
  9. প্রচারে বেরিয়ে মুখ্যমন্ত্রীকে প্রাণনাশের হুমকি, পানিহাটির বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশনে অভিযোগ কল্যাণের
  10. আজও অধীর চৌধুরীকে প্রচারে বাধা তৃণমূলের

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*