রোজদিন ডেস্ক : ট্রাইবুনালের নির্দেশে ভোটার তালিকায় ফরাক্কার কংগ্রেস প্রার্থী মহতাব শেখের নাম উঠলো। কলকাতা উচ্চ আদালতের প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চ আজ এই রায় দিয়েছেন।
তাঁর আধার কার্ড বিবেচনা করে ট্রাইবুনাল আজ বিকেল পাঁচটার মধ্যে তাঁর নাম নথিভুক্ত করার নির্দেশ দিয়েছে বলে মহতাব শেখের আইনজীবী ফিরদৌস শামিম জানিয়েছেন।
তিনি জানান, গত ২৮ মার্চ এই কংগ্রেস প্রার্থীর নাম বাদ হয়ে যায়। প্রথমে কলকাতা উচ্চ আদালত ও পরে তাঁরা শীর্ষ আদালতে যান। আজ শীর্ষ আদালতের নির্দেশে ট্রাইবুনাল তাঁর আবেদনের দ্রুত নিষ্পত্তি করে। তিনি ও তাঁর পরিবারের সবার নামই ভোটার তালিকায় উঠেছে। আগামীকাল প্রথম দফার নির্বাচনের মনোনয়ন পত্র পেশের শেষ দিন। যা নিয়ে চিন্তায় ছিলেন ফরাক্কার কংগ্রেস প্রার্থী ও তাঁর পরিবার।
আজ ট্রাইবুনালের নির্দেশে তাঁরা স্বস্তি পেয়েছেন।
উল্লেখ্য, এসআইআরের নাম বাদ যাওয়া বহু মানুষ এখনও চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। ট্রাইবুনালে আবেদন কবে করবেন, কবে তার নিষ্পত্তি হবে, ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে উদ্বেগ যাচ্ছে না তাঁদের।

Be the first to comment