- মমতার ধরনা মঞ্চের সামনে পার্শ্ব শিক্ষকরা। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘এটা রাজনীতির মঞ্চ না। কেউ রাজনীতি করবেন না। মানুষের স্বার্থে শুধুমাত্র এসআইআর-এর প্রতিবাদ কর্মসূচি।’
- ‘২০২১ সালে কিছু সামাজিক সংগঠন বলেছিল নো ভোট টু বিজেপি। এ বার শুধু নো ভোট টু বললে হবে না। এ বার বলতে হবে বয়কট বিজেপি’, তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
- বিজেপির কাছে প্রাণের কোনও দাম নেই, আমাদের কাছে আপনাদের প্রাণ মণিমুক্তোর মতো: অভিষেক
- ‘আমাদের লড়াই বিজেপিকে ৫০-এর নীচে নামানোর লড়াই’ হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বাংলায় বিজেপির রাজনৈতিক ভবিষ্যত অন্ধকার করার ডাক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
- আগামীকাল সকাল ১০টা থেকে ফের শুরু তৃণমূল কংগ্রেসের ধরনা। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে ধরনা। উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
- বোমা মেরে ভিক্টোরিয়া মেমোরিয়াল উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি। ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষের কাছে এই হুমকি আসার পরেই হেস্টিংস থানার সঙ্গে যোগাযোগ করেন তারা। সঙ্গে সঙ্গেই তদন্তে নেমেছে পুলিশ।
- সুপ্রিম কোর্টের নির্দেশে জুডিশিয়াল অফিসাররা ওই অমীমাংসিতদের নথি খতিয়ে দেখছেন। এখনও পর্যন্ত বিবেচনাধীন কেস সাড়ে ৭ লক্ষ নিষ্পত্তি হয়েছে বলে জানা গিয়েছে।
- ৭ মার্চ, ঝাড়খণ্ড থেকে ১০০ জুডিশিয়াল অফিসার আসছেন। ওড়িশা থেকেও আসবেন আরও ১০০ জুডিশিয়াল অফিসার।
- দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ তুলে খোদ স্বাস্থ্য সচিবের দ্বারস্থ হল চিকিৎসক সংগঠন সার্ভিস ডক্টর্স ফোরাম।
- কাতারে অবস্থিত ভারতীয় নাগরিকদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করল বিদেশ মন্ত্রক।

Be the first to comment