- হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা বললেন, আরজি কর মামলায় যদি দরকার হয় সিবিআই নতুন করে সাজাপ্রাপ্ত সঞ্জয় রায় ও অন্য সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করতে পারবে। সিবিআই যেন কোনও দ্বিধা না করে তদন্ত এগিয়ে নিয়ে যায়। প্রয়োজনে যে কোনও ব্যক্তিকে জেরা করা যাবে বলেও নির্দেশ কলকাতা হাইকোর্টের।
- মুম্বই ছত্রপতি শিবাজি বিমানবন্দরের একটি টার্মিনালে আগুন। টার্মিনাল ১বি-তে আগুন লাগে।
- মালদার প্রয়াত কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আবু হাসেম খান চৌধুরী ওরফে ডালুবাবুর মরদেহ বৃহস্পতিবার বিকাল পাঁচটায় পৌঁছল কোতুয়ালি ভবনে।
- পানিহাটি থেকে আজ মনোনয়ন পেশ করলেন বিজেপি প্রার্থী রত্না দেবনাথ।
- আদালতে অন্তর্বর্তী জামিন নিলেন বিজেপি বিধায়ক তথা দলীয় প্রার্থী শঙ্কর ঘোষ। গত ৬ এপ্রিল পুলিশকে ধমকের জেরে দায়ের হয়েছিল স্বতঃপ্রণোদিত মামলা। পুলিশের দায়ের করা সেই মামলাতেই এদিন শিলিগুড়ি আদালতে জামিন নিলেন শঙ্কর।
- বৃহস্পতিবার উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের বিজেপি, সিপিএম, কংগ্রেস, আইএসএফের ১১ জন পঞ্চায়েত সদস্যেরা শাসকদলে যোগ দেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন পুলক রায়।
- ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখে সুমতি ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স লিমিটেডের মালিক রাজেন্দ্র কুমার গাংওয়াল। পর পর দুদিন ইডি দফতরে হাজিরা দেন তিনি।
- নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, অসমে ভোটদানের হার ৮৪.৪২ শতাংশ। কেরলম ও পুদুচেরিতে ভোটদানের হার যথাক্রমে ৭৫.০১ শতাংশ ও ৮৬.৯২ শতাংশ।
- হরমুজ় বন্ধ করে দিয়েছে তেহরান। লেবাননে ইজ়রায়েলের হামলার পরই ইরান এই সিদ্ধান্ত নিয়েছে।
- আমেরিকার প্রেসিডেন্টের হুঁশিয়ারি, যতদিন না সমঝোতা চূড়ান্ত হচ্ছে, ততদিন পর্যন্ত ইরানের আশেপাশের অঞ্চলে আমেরিকার সেনা মোতায়েন থাকবে।

Be the first to comment