প্রয়াত আবু হাসেম খান চৌধুরীর প্রয়াণে শোক মুখ্যমন্ত্রী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খড়গের 

Spread the love

রোজদিন ডেস্ক : 
প্রাক্তন কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী (ডালু বাবু)-র প্রয়াণে গভীর শোক ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী, জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে প্রমুখ বিশিষ্টরা। গতকাল রাতে এই বর্ষীয়ান নেতা প্রয়াত হন।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাঁর শোকবার্তায় গভীর শোক ব্যক্ত করে তাঁর পরিবার পরিজন ও অনুগামীদের আন্তরিক সমবেদনা জানান।
লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী প্রাক্তন কংগ্রেস সাংসদের প্রয়াণে গভীর শোক ব্যক্ত করে বলেন, উনি মালদা, পশ্চিমবঙ্গের মানুষের প্রতি শক্তি, নম্রতা সহকারে নিবেদিত ছিলেন। তিনি তাঁর পরিবার, বন্ধু, অনুগামীদের সমবেদনা জানান।
জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে প্রয়াত প্রাক্তন সাংসদকে গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, দলের আদর্শ ও জনসেবায় উনি আজীবন নিজেকে নিয়োজিত করেছিলেন। পশ্চিম বঙ্গ, বিশেষত মালদার মানুষের জন্য অনলসভাবে কাজ করে যাওয়া হাসেম সাহেব ধর্মনিরপেক্ষতা, সামাজিক ন্যায়ের পক্ষে অবিচল ছিলেন। তিনিও প্রয়াত নেতার পরিবার, অনুগামী, বন্ধুদের গভীর সমবেদনা জানান।
রাজ্যে দলের পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর বলেন, প্রয়াত আবু হাসেম খান চৌধুরী আজীবন মালদার মানুষের জন্য কাজ করেছেন। তাঁর প্রয়াণে শুধু মালদা না, দেশের অপূরণীয় ক্ষতি হোল।
প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানিয়ে দলের সব কার্যালয়ের পতাকা আজ অর্ধনমিত রাখা হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*