- প্রধান বিচারপতি বলেন, “যে কোনও নির্দেশ প্রয়োজন হলে, আমরা জারি করব। কিন্তু কোনও পরিস্থিতিতেই আমরা এসআইআর প্রক্রিয়ায় কোনও প্রতিবন্ধকতা বরদাস্ত করব না। এটা সব রাজ্যকে স্পষ্টভাবে বুঝতে হবে।”
- বিরোধীদের হট্টগোলে সোমবার সারাদিনের জন্য মুলতুবি হয়ে গেল লোকসভা অধিবেশন।
- মাদক পাচারের অভিযোগে তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবীরের মেয়ের শ্বশুর, শরিফুল ইসলামের প্রায় ১০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল পুলিশ।
- কাউন্সিলারের লাথিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ। সেই ঘটনায় ব্যারাকপুর মহকুমা আদালতের রাস্তা আটকে অর্জুন সিংয়ের নেতৃত্বে বিক্ষোভ দেখায় বিজেপি। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি।
- তৃণমূল যুব নেতার কাছ থেকে হুমকি পেয়ে বাড়ি বিক্রি করে রাজ্য ছেড়ে মধ্যপ্রদেশের ভোপালে চলে গেলেন বৃদ্ধ দম্পতি। সূত্রের খবর, রানাঘাট থানার নোকাড়ির বাসিন্দা রঞ্জিত ঘটক ও অঞ্জলি ঘটক কোটি টাকার বাড়ি নামমাত্র টাকায় বিক্রি করতে বাধ্য হয়।
- কয়লা মামলাতে পুলিশ অফিসার মনোরঞ্জন মণ্ডল ও কয়লা ব্যবসায়ী চিন্ময় মণ্ডলকে তলব ইডি-র।
- বিজেপির দেওয়াল লেখার জন্য ভাটপাড়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের বিজেপির প্রাক্তন মন্ডল সভাপতি কপিল মনি সাউকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
- বিহারের গয়া থেকে বাসে করে কলকাতায় অস্ত্র নিয়ে ঢুকেছিল মহম্মদ ইশতিয়াক নামে এক কুখ্যাত অস্ত্র কারবারি। সোমবার দুপুরে কসবা এলাকায় একটি অটোরিক্সা থেকে তাকে পাকড়াও করেন গোয়েন্দারা। ধৃতের থেকে উদ্ধার হয়েছে একটি ৭ এমএম পিস্তলসহ মোট ৬টি আগ্নেয়াস্ত্র ও ১১ রাউন্ড তাজা কার্তুজ।
- ‘ফ্লাড জেহাদ’ থেকে ‘মিঞা মুসলিম’— অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার একের পর এক বিতর্কিত মন্তব্যের জেরে এ বার সুপ্রিম কোর্টে দায়ের হলো জনস্বার্থ মামলা। সাংবিধানিক পদে থেকে ঘৃণা ছড়ানোর অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।
- ক্যানাডার ব্র্যাম্পটনে বেঘোরে প্রাণ হারালেন চন্দন কুমার রাজা নন্দকুমার নামে এক ভারতীয় বংশোদ্ভূত যুবক। সোমবার বিকেলে তাঁর গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা।

Be the first to comment