- ভোটার অধিকার যাত্রা শুরু করে বিহারে রাহুল বললেন, ভোট চুরি রুখবই। ভোট চুরির কথা বলে সংবিধানের অপমান করা হয়েছে বললেন জ্ঞানেশ কুমার।
- ২ দশক ধরে রাজনৈতিক দলগুলি স্বচ্ছ, সংশোধিত ভোটার তালিকা চাইছিল। তারই ব্যবস্থা ২৩ বছর পরে করল জাতীয় নির্বাচন কমিশন এস আই আর এর মাধ্যমে বললেন জ্ঞানেশ কুমার।
- এনডিএ’র উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হলেন সি পি রাধাকৃষ্ণান। সাংবাদিক বৈঠকে ঘোষণা জে পি নাড্ডার।
- দেবভূমি হিমাচল, ভূস্বর্গ কাশ্মীর মেঘ ভাঙ্গা বৃষ্টিতে বিপর্যস্ত
- মেট্রো সম্প্রসারণে এবং নতুন স্টেশন উদ্বোধনে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। এশিয়ার বৃহত্তম মেট্রো স্টেশন হতে চলেছে এয়ারপোর্ট স্টেশন, নাম হচ্ছে জয়হিন্দ স্টেশন।
- বাংলায় এস আই আর হবেই। কবে তা কমিশন আলোচনা করে ঠিক করবে।
- ডুরান্ড কাপের চতুর্থ কোয়ার্টার ফাইনালে ডার্বি ম্যাচে ইমামি ইস্টবেঙ্গল মোহনবাগান সুপার জায়ান্টকে ২ -১ গোলে হারালো
- হাবরায় ফুটবল খেলতে গিয়ে পড়ে গেলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সামলে উঠে বললেন ২৬ শে খেলা হবে।
- জলপাইগুড়ির রাজগঞ্জে জ্বরে আক্রান্ত প্রায় শখানেক মানুষ। লেপ্টোসিরোসিস ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ইঁদুরের প্রস্রাব থেকে হতে পারে এই রোগ। সন্দেহ করা হচ্ছে এই রোগ তাদের হয়েছে।
- রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে, মোট ১৬ টি জেলা আক্রান্ত। মালদা ছাড়া বাকি সব দক্ষিণবঙ্গের জেলা। কলকাতা হাওড়া হুগলী বাঁকুড়া উত্তর ২৪ পরগনা ও মুর্শিদাবাদে ডেঙ্গির প্রকোপ বেশি। রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৫০০-এর মত। হঠাৎ বৃষ্টি, হঠাৎ রোদ বর্তমানে এই আবহাওয়াতে ডেঙ্গির প্রকোপ ছড়াচ্ছে বলে বিশেষজ্ঞদের ধারণা

Be the first to comment