রোজদিন ডেস্ক : কয়েক সপ্তাহ আগেই পদত্যাগ করেছেন জগদীপ ধনখড়। তাঁর উত্তরসূরি কে হবেন, এই নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। তার মাঝেই, শাসক জোট এনডিএ-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থীকে বেছে নিল বিজেপি।
সূত্রের খবর, মহারাষ্ট্রের বর্তমান রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণের নাম বেছে নেওয়া হয়েছে বিজেপির তরফে। দিল্লি থেকে সাংবাদিক বৈঠক করে তাঁর নাম ঘোষণা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তামিলনাড়ুর দলের অন্যতম শীর্ষ নেতা এ সিপি রাধাকৃষ্ণণ। এনডিএ জোটের সঙ্গে বৈঠকের পরই রবিবার সন্ধ্যায় উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে সি পি রাধাকৃষ্ণণের নাম ঘোষণা করা হয়েছে। জে পি নাড্ডা জানিয়েছেন, দীর্ঘ ৪০ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে সি পি রাধাকৃষ্ণণের। তিনি সামলেছেন প্রচুর গুরুত্বপূর্ণ দায়িত্বও।

Be the first to comment