- নিউ গড়িয়া অভিজাত আবাসনে বৃদ্ধা বিজয়া দাস খুনের কিনারা। অভিযুক্ত আয়া আশালতা সর্দার ও তার এক সঙ্গী গ্রেফতার। ফোন ট্র্যাক করেই গ্রেফতার করা সম্ভব হয়।
- উত্তরাখণ্ডে মেঘ ভাঙ্গা বৃষ্টিতে বিপর্যস্ত চামৌলি, তলিয়ে গেল বাড়ি।
- প্রয়াত সংগীতশিল্পী কেকের জন্মদিন আজ।
- তৃণমূল যাবে বিজেপি আসবে বাংলায় হুংকার মোদির। টিএমসিকে সরাও বাংলা বাঁচাও, স্লোগান মোদির। ডাক দিলেন আসল পরিবর্তনের
- বাংলায় মোদি যতবার আসবেন তৃণমূলের আসন বাড়বে, বললেন তৃণমূল নেতা কুনাল ঘোষ।
- প্রধানমন্ত্রী ভোটের বিউগল বাজিয়ে দিলেন। এবার আসরে নামবেন দিদি, সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করবেন মোদি-দিদি। এটা বাংলার লজ্জা, বললেন অধীর।
- স্মার্ট সিটি মিশনে তৃণমূল কংগ্রেস সরকার জুড়লো না। টিএমসির মিশন উন্নয়ন রোখা, বিজেপিকে রুখে দেয়া। কেন্দ্রের পাঠানো টাকা লুট করছে তৃণমূল, বললেন মোদি।
- বিহারে ভোটাধিকার যাত্রায় রাহুল গান্ধী বললেন, গঙ্গার তীরে জনপ্লাবন প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে, ভোট চোর সরকারকে ভাসিয়ে নিয়ে যাবে।
- গণতন্ত্রে এর থেকে দুর্ভাগ্য আর কি আছে যে, ভোটারকে নিজের ভোটাধিকারের জন্য লড়াই করতে হচ্ছে, বললেন আরজেডি নেতা তেজস্বী যাদব।
- দেওয়াল ধ্বসে পুরুলিয়ার মানবাজারে মৃত এক ব্যক্তি। অত্যধিক বৃষ্টিতে মাটির বাড়ির দেয়াল ভেঙে যায়।
- কোচবিহারে কলেজ হোস্টেলে আত্মহত্যা ছাত্রীর।
- রেলমন্ত্রী হিসেবে এই প্রকল্পগুলি আমার, নস্টালজিয়ায় মমতা। প্রকল্প চুরির চেষ্টা বললেন শুভেন্দু।

Be the first to comment