কাউন্সেলিং শুরু ২৭ আগস্ট, প্রথম দফার আসন বরাদ্দ, জানালো পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড

Spread the love

রোজদিন ডেস্ক : পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড  ঘোষণা করল ২০২৫ সালের ভর্তির কাউন্সেলিংয়ের সময়সূচি। রূপন্না ভবন থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৭ আগস্ট থেকে শুরু হবে প্রথম দফার ভর্তি প্রক্রিয়া।

বোর্ড জানিয়েছে, ২৭ আগস্ট ওয়েবসাইটে আপলোড করা হবে সিট ম্যাট্রিক্স। এরপর ২৮ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থীরা রেজিস্ট্রেশন, ফি জমা এবং পছন্দের কলেজ ও কোর্স বেছে নেওয়ার সুযোগ পাবেন। ১ সেপ্টেম্বর তাদের চয়েস লক করতে হবে।

প্রথম দফার আসন বরাদ্দের ফলাফল প্রকাশ হবে ৩ সেপ্টেম্বর। সেই দিন থেকেই শুরু হবে সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা এবং নথি যাচাইয়ের কাজ। প্রার্থীদের ৭ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কলেজে গিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। দ্বিতীয় দফার তালিকা প্রকাশিত হবে ৯ সেপ্টেম্বর। নতুন প্রার্থীদের জন্য সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা এবং নথি যাচাইয়ের প্রক্রিয়া ৯ থেকে ১১ সেপ্টেম্বর চলবে। একই দিনে থাকবে উইথড্রয়ালের সুযোগও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*