আগামীকাল বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, জানুন বিস্তারিত

Spread the love

আগামীকাল রবিবার ২৪ আগস্ট সকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে কলকাতার দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু। কলকাতা পুলিশ জানিয়েছে, মেরামতির জন্য এই একদিনের বিরতি জরুরি। সে কারণেই সেতুর উপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সেতু বন্ধ থাকাকালীন সময় সব যানবাহনকে বিকল্প রুট ব্যবহার করতে হবে। এজেসি বোস রোড থেকে আসা যানবাহন হেস্টিংস ক্রসিং হয়ে জর্জ গেট রোড – স্ট্র্যান্ড রোড – হাওড়া ব্রিজের মাধ্যমে ডাইভার্ট করা হবে।
সিজিআর রোড ব্যবহারকারীদের জন্যও হেস্টিংস ক্রসিং হয়ে স্ট্র্যান্ড রোড – হাওড়া ব্রিজ ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া কেপি রোড ব্যবহারকারীরা, যাদের সেতু দিয়ে যাওয়া প্রয়োজন, তারা বিকল্প রুট হিসেবে ১১ ফার্লং গেট হয়ে কেপি রোড – রেড রোড – হাওড়া ব্রিজ ব্যবহার করতে পারবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*