- বড়দিন বড়দিনের সন্ধ্যায় শহরে জনতার ঢল। চিড়িয়াখানা থেকে পার্ক স্ট্রিট, ভিক্টোরিয়া থেকে ইকোপার্কে জনজোয়ার।
- দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিশিষ্ট অর্থনীতিবিদ ডঃ মনমোহন সিংয়ের মৃত্যুবার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- “ইয়ং বেঙ্গল”-এর প্রতিষ্ঠাতা ও বাংলার নবজাগরণের অগ্রদূত, শিক্ষাবিদ হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর প্রয়াণদিবসে তাঁকে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী। তুলে ধরলেন ২০১১ সাল থেকে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় উন্নয়নমূলক কাজের খতিয়ান।
- আজ ৫ হাজার নেতা, কর্মীদের সঙ্গে অভিষেকের ভার্চুয়াল বৈঠক। আলোচনা হবে রাজ্য সরকারের গত সাড়ে ১৪ বছরের উন্নয়নের খতিয়ান নিয়ে। আগামী ২৮ ডিসেম্বর রবিবার এসআইআর নিয়ে মেগা বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। থাকবেন রাজ্যের এক লক্ষেরও বেশি নেতা-কর্মী।
- রেকর্ড ভাঙল শীত। শুক্রবার শহরের তাপমাত্রা পৌঁছল ১২.৯ ডিগ্রি সেলসিয়াসে। চলতি মরসুমে এটাই শীতলতম দিন শহরে। হাড়কাঁপানো ঠান্ডা উত্তরবঙ্গে। অধিকাংশ জেলার তাপমাত্রা নেমেছে দশের নিচে। দার্জিলিংয়ে চার থেকে পাঁচের মধ্যে ঘোরাফেরা করছে তাপমাত্রা।
- নজরুল মঞ্চে শেষ হল মাইক্রো অবজার্ভারদের দু’দিনের প্রশিক্ষণ শিবির।
- মাইক্রো অবজার্ভারদের নিয়ে বিপাকে কমিশন। অধিকাংশই আগ্রহী নয় কাজে, জানিয়ে দিলেন সিইও দফতরকে।
- বাংলাদেশের অশান্ত পরিস্থিতির জন্য দায়ী ইউনুস প্রশাসন। ফের নিন্দায় শেখ হাসিনা।
- ভাই বোনের সম্পর্ক অটুট। রাহুলকে নিয়ে সম্পর্কের গুঞ্জন উড়িয়ে ঘোষণা প্রিয়াঙ্কা গান্ধির।
- বাংলাদেশে মৌলবাদের দাপাদাপি দক্ষিণ এশিয়াকে অশান্ত করার চক্রান্ত। এর প্রতিবাদে আজ সাংবাদিক বৈঠকে দেশ বাঁচাও গণমঞ্চ।
- গঙ্গাসাগরে গদ্দারের পাল্টা সভা আজ তৃণমূলের। উপস্থিত থাকবেন মন্ত্রী সুজিত বসু বঙ্কিম হাজরা-সহ জেলা নেতৃত্ব।
- গার্ডেনরিচের ঝুপড়িতে আগুন। বড়দিনের উৎসবের মাঝে ঘরছাড়া ৫০টি পরিবার

Be the first to comment