দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং ও ডিরোজিওর প্রয়াণদিবসে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিশিষ্ট অর্থনীতিবিদ ডঃ মনমোহন সিংয়ের মৃত্যুবার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে “ইয়ং বেঙ্গল”-এর প্রতিষ্ঠাতা ও বাংলার নবজাগরণের অগ্রদূত, শিক্ষাবিদ হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর প্রয়াণদিবসে তাঁকে শ্রদ্ধা জানিয়ে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী। এক্স হ্যান্ডলে তাঁর স্নরণে মুখ্যমন্ত্রী লিখলেন, ডিরোজিওর ইয়ং বেঙ্গল আন্দোলন আজও আমাদের অনুপ্রাণিত করে। এটা ভাবতে আমরা গর্বিত যে, তাঁর পদাঙ্ক অনুসরণ করে ২০১১ সাল থেকে আমাদের সরকার রাজ্যের শিক্ষা ব্যবস্থায় অনেক উন্নয়নমূলক কাজ করেছে। পরিকাঠামোয় অনেক উন্নতি হয়েছে। সেই সঙ্গে গরিব ও সাধারণ পড়ুয়াদের স্বার্থে অনেক প্রকল্প চালু করেছে। যা জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সমাদৃত হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*