ভাই-বোনের অটুট বন্ধন কেউ ভাঙতে পারবে না : প্রিয়াঙ্কা

Spread the love

রোজদিন ডেস্ক : তাঁদের অটুট বন্ধন কেউ ভাঙতে পারবে না। তিনিও ভাই-এর জন্য প্রাণ দিতে পারেন, ভাইও তাঁর জন্য প্রাণ দিতে পারেন বলে জানালেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী।
সম্প্রতি তাঁর দাদা রাহুল গান্ধীর সঙ্গে সম্পর্কর টানাপোড়েন নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন উঠেছে। যা নিয়ে প্রশ্নে প্রিয়াঙ্কা গান্ধী সাফ জানিয়ে দেন, তাঁরা পরস্পরের জন্য প্রাণও দিতে পারেন।
বিজেপির আভ্যন্তরীণ বিবাদ ঠিক করুক বলে তিনি মন্তব্য করেন। মোদিজি, অমিত শাহর সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলেন।
উল্লেখ্য সম্প্রতি প্রধানমন্ত্রী-সহ অন্যদের চা-চক্রে প্রিয়াঙ্কা গান্ধীর যোগদান নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছে।
রাহুল গান্ধীর সঙ্গে তাঁর দূরত্ব তৈরির চেষ্টা হচ্ছে বলেও খবর রটেছে। প্রিয়াঙ্কা গান্ধী তা খারিজ করে দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*