- আজ রামনবমী। এই উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় সকলকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিলেন শান্তির বার্তাও।
- রামনবমী পালিত হচ্ছে রাজ্যজুড়ে। অশান্তি রুখতে কড়া নজরদারি প্রশাসনের।
- ভবানীপুর বিধানসভায় রাম নবমীর শোভাযাত্রায় অংশ নিলেন ভবানীপুর বিধানসভার বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।
- নিউটাউনের রামনবমীর শোভাযাত্রায় পুলিশি বাধার অভিযোগ বিজেপি প্রার্থী পীযূষ কানোরিয়ার। এলাকায় উত্তেজনা।
- আজ অন্নপূর্ণা পুজো। এই উপলক্ষে সকলকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
- প্রখ্যাত সেতারবাদক তথা যন্ত্রশিল্পী আনন্দ শঙ্করের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
- আজ নির্বাচনী প্রচারে জোড়া জনসভা তৃণমূলনেত্রীর। পাণ্ডবেশ্বর ও দুবরাজপুরে জোড়া জনসভা।
- আজ ধূপগুড়িতে প্রচারে অভিষেক। করবেন জনসভা। এরপর কালচিনিতে রয়েছে রোড শো।
- প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় ৩২ লক্ষের নিষ্পত্তি, বাদ প্রায় ৪০ শতাংশ নাম।
- মধ্যরাতে পাটুলিতে গুলি। মৃত এক তৃণমূল কর্মী, জখম আরও এক। তদন্তে পুলিশ।
- শিক্ষকদের সরকারি স্বাস্থ্য প্রকল্পের আওতায় আনতে অস্বীকার, ক্ষোভ সংগঠনের।
- অন্ধ্রপ্রদেশে বাস৷ লরি সংঘর্ষে ঝলসে মৃত ১৪ জন। আহত আরও অনেক, তদন্তে পুলিশ।

Be the first to comment