রামনবমীতে ভবানীপুরে শুভেন্দুর নেতৃত্ব বর্ণাঢ্য শোভাযাত্রা

Spread the love

রোজদিন ডেস্ক : আজ পবিত্র রামনবমী। ভগবান বিষ্ণুর সপ্তম অবতার হয়ে জন্ম নেন শ্রী রামচন্দ্র। তাই প্রতি বছর শুক্লপক্ষের নবমী তিথিতে উদযাপিত হয় শ্রীরামচন্দ্রের জন্মবার্ষিকী, তাই প্রত্যেক হিন্দুর কাছে এই দিনটির একটি আধ্যাত্মিক মাহাত্ম্য রয়েছে। তাই আমাদের রাজ্যের জেলায় জেলায় অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে রামনবমী পালন করা হচ্ছে।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে ভবানীপুর রামমন্দির থেকে এক বিশাল শোভাযাত্রা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। রাজ্য বিজেপি এবং বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনগুলোর পক্ষ থেকে জেলায় জেলায় একাধিক মিছিলের আহ্বান জানানো হয়েছে।

ছোট ছোট বাচ্চারা, বিভিন্ন জেলা থেকে বিভিন্ন শিল্পীরা নানা রকম নাচ, গান, নাটক প্রদর্শন করছেন। ঢাক, ঢোল, তাসা, খোল করতাল বাজিয়ে গেরুয়া বসনে সাধুসন্তরা এবং ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কর্মী-সমর্থকরাও এই মিছিলে অংশগ্রহণ করেছে।

নন্দীগ্রাম বিধানসভার পাশাপাশি ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন শুভেন্দু অধিকারী। বিধানসভা ভোটের আগে এই মিছিল শুভেন্দু অধিকারীর পালে বাড়তি হাওয়া দেবে বলে মনে করছেন বিজেপির কর্মী-সমর্থকরা। রাজ্য বিজেপির তরফ থেকে দু-দিন ব্যাপী এই মিছিলের আহ্বান জানানো হয়েছে। বিধানসভা ভোটের আগে প্রচারের টার্গেট হিসেবে এই মিছিলের যথেষ্ট গুরুত্ব আছে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। এই মিছিলকে কেন্দ্র করে রাস্তার দু-পাশে উৎসুক জনতার ভিড়ও নজরে আসছে।

বিধানসভা ভোট রাজনীতিতে ইতিমধ্যেই বাংলা সরগরম, ধর্মীয় এবং রাজনৈতিক পরিস্থিতিতে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য ইতিমধ্যেই সেন্ট্রাল ফোর্স এসে গেছে। এছাড়াও পুলিশ-প্রশাসনের উপস্থিতিতে এই মিছিল ভবানীপুর থেকে যদুবাবুর বাজার হয়ে আশুতোষ কলেজের সামনে দিয়ে হাজরা মোড়ে গিয়ে মিলিত হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*