- আগামীকালই রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে, জানাল কমিশন।
- তালিকায় থাকবে ৭ কোটি ৮ লক্ষের নাম। যাদের নাম আগেই বাদ পড়েছে তাঁদের ডিলিটেড ক্যাটাগরিতে থাকবে নাম।
- কল্যাণীর জেএনএম হাসপাতালে ডাক্তারি পড়ুয়ার মৃত্যুতে ঘনাচ্ছে রহস্য। শরীরে একাধিক আঘাতের চিহ্ন।
- আত্মহত্যা নয়, খুন করা হয়েছে ডাক্তারি পড়ুয়াকে, অভিযোগ তুলল পরিবার।
- শুক্রবার সকালে ফের ভূমিকম্পে কাঁপল সিকিম-সহ উত্তরবঙ্গ। ছড়াল আতঙ্ক।
- গত ২১ দিনে এই নিয়ে ৫১ বার ভূমিকম্প সিকিমে। বড় বিপর্যয়ের আশঙ্কায় বিশেষজ্ঞরা।
- এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের সদস্যকে চাকরি, সিদ্ধান্ত ক্যাবিনেটে।
- আলুর সহায়ক মূল্য বাড়াল রাজ্য। এবার ৯টাকা ৫০।পয়সা কেজি দরে আলু কিনবে সরকার।
- রাজ্যসভা নির্বাচন, বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের তৎপরতা তুঙ্গে।
- আবগারি দুর্নীতি মামলায় মুক্ত আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল ও মনীশ সিসোদিয়া।
- জাতীয় দলের ক্রিকেটার রিঙ্কু সিংয়ের বাবার মৃত্যু, বাকি বিশ্বকাপে কি খেলবেন রিঙ্কু, উঠছে প্রশ্ন।
- রাজ্যের অর্ধেকের বেশি বুথই সংবেদনশীল, তালিকা প্রকাশ কমিশনের।

Be the first to comment