সিকিম-সহ উত্তরবঙ্গে আজ আবার ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই

Spread the love

রোজদিন ডেস্ক : বৃহস্পতিবারের পর আজ শুক্রবার, আবার ভূমিকম্পে কাঁপল সিকিম-সহ গোটা উত্তরবঙ্গ। এই নিয়ে গত ২১ দিনে ৫১ বার কম্পন হল সিকিমে। সিকিমে কি বড়সড় কোনও বিপর্যয় নামতে চলেছে, উঠছে প্রশ্ন। ধারাবাহিক ভূমিকম্পে কেঁপেই চলেছে সিকিম। আর সিকিমের ভূমিকম্পে কাঁপছে উত্তরবঙ্গও। আজ শুক্রবার সকালে ২.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয় দার্জিলিংয়ে। ভূমিকম্পের মাত্রা বেশি না হলেও বিশেষজ্ঞরা অত্যন্ত উদ্বিগ্ন এই ঘনঘন কম্পন নিয়ে। বৃহস্পতিবার সিকিমের মঙ্গনে ৩.৯ ও ৩.৭ মাত্রার ভূমিকম্প হয়েছে। ভোর চারটে নাগাদ এই ভূমিকম্পের জেরে উত্তরবঙ্গেও কম্পন অনুভূত হয়েছে। ওইদিনেই ১৬ বার ভূমিকম্প হয়েছে সিকিমে।এই মুহূর্তে ঘনঘন ভূমিকম্প হওয়ায় আতঙ্কে সিকিম ও লাগোয়া উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*